ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মাদকের টাকার জন্য মাকে মারধর, অতঃপর...

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৩:৫৮ পিএম
ছবি: আরটিভি

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের টাকার জন্য মা ও পরিবারের সদস্যদের মারধরের অপরাধে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ মে) রাত ৮টার দিকে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মাদকসেবী ওই যুবকের নাম ইমাম হোসেন (২৫)। তিনি ওই গ্রামের শফিউল আলম বাড়ির মৃত নুরুল আলমের ছেলে।

দীর্ঘদিন ধরে ইমাম মাদক কেনার জন্য মা কহিনুর বেগমসহ পরিবারের সদস্যদের মারধর করতেন। তার অত্যাচারে পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে ওঠেন।

খবর পেয়ে সোমবার বাড়িতে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা প্রদান করেন।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, এক মাদকসেবী টাকার জন্য তার মা ও পরিবারের সদস্যদের মারধর করত। খবর পেয়ে সোমবার সন্ধ্যায় ওই বাড়িতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৬ মাস কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিখোঁজের ৭ দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, সাবেক স্বামী আটক
নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া গ্রামে মাটির নিচে পুঁতে রাখা নাজু আক্তার (৩৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ঢুকিয়ালি নদের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্বামী নুরুল আমীনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।  পুলিশ জানায়, ১৮ সেপ্টেম্বর নাজু আক্তার নিখোঁজ হন। পরে ২২ সেপ্টেম্বর তার ভাই শুভ নেত্রকোনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর নিখোঁজের বিষয়টি তদন্ত করতে গিয়ে পুলিশ নিহতের সাবেক স্বামী নুরুল আমীনকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নুরুল আমীন নাজু আক্তারকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের মাঠে মাটির নিচে পুঁতে রাখা মরদেহের স্থান শনাক্ত করা হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটির নিচে পুঁতে রাখা নাজু আক্তারের মরদেহ উদ্ধার করে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।  নাজু আক্তার নেত্রকোনা সদর উপজেলার কাটলী এলাকার মো. ইসলাম উদ্দিনের মেয়ে।  গ্রেপ্তার নুরুল আমিনের বাড়ি একই উপজেলার নগুয়া কুশলগাঁও এলাকায়। প্রায় ১৪ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। পারিবারিক বিরোধের কারণে একাধিকবার বিচ্ছেদ হলেও পরে তারা আবার একসঙ্গে বসবাস করেন। হত্যার কয়েকদিন আগে ফের তাদের বিবাহ বিচ্ছেদ হয়। নাজু আক্তারের করা ভরণপোষণ ও ধর্ষণের একটি মামলা তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই ঘটনার ক্ষোভ থেকেই নাজু আক্তারকে হত্যা করা হয়েছে বলে জিজ্ঞাসাবাদে নুরুল আমীন পুলিশকে জানিয়েছেন। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে নুরুল আমীন জানান- ভরণপোষণের ৬ হাজার টাকা দেওয়ার কথা বলে ১৮ সেপ্টেম্বর রাতে তিনি নাজু আক্তারকে সঙ্গে নিয়ে শহরের তেরিবাজার মোড় থেকে রিকশায় রাজুরবাজার এলাকায় যান। পরে ভাড়ায় মোটরসাইকেলে করে মৌগাতী ইউনিয়নের খাটপোড়া ব্রিজসংলগ্ন এলাকায় যান তারা। রাত সাড়ে ১০টার দিকে টাকা নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে নুরুল আমীন নাজু আক্তারের বুকে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। পরে পাশের শ্মশানঘাটে নিয়ে ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে তাকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, নাজু আক্তারের মৃত্যু নিশ্চিত হওয়ার পর নুরুল আমীন মরদেহ কাঁধে করে বাড়ির পাশের ঢুকিয়ালী নদীর পাড়ে নিয়ে যান। সেখান থেকে কোদাল এনে গর্ত করে মরদেহ মাটিচাপা দেন। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, হত্যাকাণ্ডের কয়েকদিন আগে নাজু আক্তার ও নুরুল আমীনের বিবাহবিচ্ছেদ হয়। ওই ঘটনার ক্ষোভ থেকেই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জিজ্ঞাসাবাদে নুরুল আমীন জানিয়েছেন। নাজু আক্তার নুরুল আমীনের দ্বিতীয় স্ত্রী ছিলেন বলেও জানান ওসি। তিনি আরও জানান, নুরুল আমীন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আরটিভি/এসএস
নিখোঁজের ৭ দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, সাবেক স্বামী আটক
বিয়ের আসরে হঠাৎ অসুস্থ কনে, অতঃপর...
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিয়ের আসরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কিশোরীর বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বিয়ের আসরে হঠাৎ অসুস্থ কনে, অতঃপর...
চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন, ভেঙে দেওয়া হলো পা
কুষ্টিয়ার দৌলতপুরে ফোন চুরির অভিযোগে রুহুল হোসেন (২৫) নামে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। মারধরে তার একটি পা ভেঙে গেছে। পরে তার মাথার চুলও কেটে দেওয়া হয়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন, ভেঙে দেওয়া হলো পা
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বগুড়ার কাহালু উপজেলায় বৈদ্যুতিক লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
এক ব্ল্যাক কার্প ১৭৫০০ টাকায় বিক্রি
ভোলার সদর উপজেলার মেঘনা নদীতে ২৪ কেজি ওজনের একটি ব্ল্যাক কার্প ধরা পড়েছে। পরে নিলামে মাছটি ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। 
এক ব্ল্যাক কার্প ১৭৫০০ টাকায় বিক্রি
আরও পড়ুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মেডিকেল ফ্যাকাল্টি চান উপাচার্য
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য নির্দেশনা
ভোরের নীরবতায় চবির হলে মায়া হরিণের দেখা
আড্ডা, গান আর স্মৃতির ঠিকানা চবির ঝুপড়ি