বরিশালের আকাশে দেখা মিলল রহস্যময় আলোকরশ্মি, ঘটনা কী

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬ , ০৯:২৭ পিএম


বরিশালের আকাশে দেখা মিলল রহস্যময় আলোকরশ্মি, ঘটনা কী
ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আকাশে রহস্যময় আলোকরশ্মি দেখা গেছে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ এ দৃশ্য দেখা যায়। অদ্ভুত এই আলোর দৃশ্য মুহূর্তেই স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম আকাশে হঠাৎ উজ্জ্বল আলোর রেখার মতো একটি দৃশ্য ভেসে উঠতে দেখা যায়। কয়েক মিনিট স্থায়ী হওয়া এ আলোকরশ্মি দেখে অনেকেই বিস্মিত হন। কেউ কেউ এটিকে উল্কাপিণ্ড, আবার কেউ স্যাটেলাইট কিংবা মহাকাশযানের আলোর প্রতিফলন বলে ধারণা করছেন।

ঘটনাটি দেখতে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বের হয়ে আসেন এবং অনেকেই তাদের মুঠোফোনে সেই দৃশ্য ধারণ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

তবে এ বিষয়ে এখন পর্যন্ত প্রশাসন বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। রহস্যময় এই আলোকরশ্মি নিয়ে এলাকায় আলোচনা ও কৌতূহল বিরাজ করছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission