ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে পাঁচ হত্যা, লাশের ওপর মিলল রহস্যময় অভিযোগপত্র

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৪:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের মরদেহের ওপর কম্পিউটারে টাইপ করা পাঁচটি অভিন্ন লিখিত অভিযোগের কপি পাওয়া গেছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লেখা ওই অভিযোগপত্রে পারিবারিক কলহ, অর্থ আত্মসাৎ ও পরকীয়ার অভিযোগ তুলেছেন অভিযুক্ত ফোরকান মিয়া।

শুক্রবার (৮ মে) দিবাগত রাতে কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামের একটি ভাড়া বাড়িতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফোরকান মিয়ার স্ত্রী শারমিন খানম (৪০), তাদের তিন মেয়ে মিম (১৬), মারিয়া (৮) ও ফারিয়া (২) এবং ফোরকানের শ্যালক রসুল (২২)। অভিযুক্ত ফোরকান মিয়া হত্যাকাণ্ডের পর মুঠোফোনে স্বজনদের কাছে বিষয়টি স্বীকার করে পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, নিহত শারমিন খানম গোপালগঞ্জ সদর উপজেলার পাইকান্দি গ্রামের শাহাদাত মোল্যার মেয়ে। তারা কাপাসিয়ার রাউৎকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান বলেন, পাঁচটি লাশের ওপর একটি করে লিখিত অভিযোগের কপি রাখা ছিল। সেগুলো গোপালগঞ্জ সদর থানার ওসি বরাবর লেখা। এই অভিযোগপত্রটি কি কেবল একটি চিরকুট, নাকি সত্যিই এটি থানায় জমা দেয়া হয়েছিল, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

মরদেহের ওপর পাওয়া সেই অভিযোগপত্রের সূত্রে জানা যায়, ফোরকান মিয়ার স্ত্রী শারমিন খানম বিয়ের পর থেকে তার উপার্জিত নগদ ১০ লাখ টাকা ধাপে ধাপে নিয়ে বাবার বাড়িতে নিজেদের নামে জমি কেনেন। অভিযোগে আরও দাবি করা হয়, ফোরকান কর্মক্ষেত্রে বাড়ির বাইরে থাকার সুবাদে তার স্ত্রী শারমিন তার এক খালাতো ভাই রাজুর সঙ্গে গভীর পরকীয়ায় জড়িয়ে পড়েন। ফোরকান বিষয়টি তার মেজো মেয়ে উম্মে হাবিবার কাছ থেকে জানতে পারেন।

7e180f0465a3bceb2851960759cfdf0e3cf1b832e26eaec0

অভিযোগে ফোরকান আরও উল্লেখ করেন, পরকীয়ার প্রতিবাদ করায় গত ৩ মে সন্ধ্যা ৬টার দিকে অভিযুক্তরা পরস্পর যোগসাজশে তাকে একটি রুমের মধ্যে হাত-পা বেঁধে অত্যাচার ও মারধর করেন। এই ঘটনায় তিনি তার স্ত্রী ও শ্বশুরসহ মোট ১১ জনের নাম উল্লেখ করে আইনি ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছিলেন।

পুলিশের ধারণা, ক্ষোভ থেকেই ফোরকান মিয়া এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। অভিযুক্ত ফোরকান মিয়াকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

শনিবার (৯ মে) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আরটিভি/কেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা
চোরাই বলে শিক্ষার্থীর আইফোন হাতিয়ে ক্ষান্ত হননি এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার
সোনা চুরির অপবাদে ভেঙেছিল সংসার, ১২ বছর পর সামনে এলো চরম সত্য
সাঁকোর জায়গায় ১৫০ ফুট মাটির রাস্তা নির্মাণ করলেন ছাত্রদল নেতা