ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিদেশিকে ‘মিয়া খলিফার স্বামী’ বলে ভিডিওধারণ, ২ টিকটকার গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ০৫:২০ পিএম
গ্রেপ্তার এক টিকটকার। ছবি: আরটিভি

নাটোরের লালপুরের গ্রিন ভ্যালি পার্কে রূপপুর পারমাণবিক প্রকল্পের ২ বিদেশি নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানি করার অভিযোগে আমিনুল ইসলাম (৩০) ও রাসেল ইসলাম (২৫) নামে দুই টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আমিনুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের এবং রাসেল ইসলাম তানোর উপজেলার আড়া দিঘী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ ব্যানারে শুক্রবার (৮ মে) গ্রিন ভ্যালি পার্কের স্পট ভাড়া নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে টিকটকাররা। বিভিন্ন এলাকার শতাধিক নারী ও পুরুষ কনটেন্ট ক্রিয়েটর ঐ মিলন মেলায় অংশগ্রহণ করেন। এদিন পার্কে আসা রূপপুর পারমাণবিক প্রকল্পের ২ বিদেশি নাগরিককে বিকেল তিনটার দিকে মেলায় অংশ নেওয়া ১০ থেকে ১২ জন যুবক নানা অশ্লীল ভাষা ব্যবহার করে বিব্রতকর অবস্থায় ফেলেন। পরে ভিডিওটি আমিনুল ইসলাম তার সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) পেজে পোস্ট করেন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বিদেশি নাগরিককে হয়রানী করায় গ্রিন ভ্যালি পার্ক কর্তৃপক্ষ মামলা করে। এরপর পুলিশ দুই টিকটকারকে গ্রেপ্তার করে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় তথাকথিত একজন কনটেন্ট ক্রিয়েটর দুই বিদেশি পর্যটককে ঘিরে অশোভন আচরণ করছেন। ওই তথাকথিত কনটেন্ট ক্রিয়েটরকে বলতে শোনা যায়, ‘তুমি পর্ণ স্টার, তুমি মিয়া খলিফার স্বামী না’ এমন মন্তব্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বিদেশি নাগরিকরা। যা ফেসবুক ছড়িয়ে পড়লে চলে সমালোচনার ঝড়।

ফেসবুক ব্যবহারকারীরা বলছেন, বিদেশি নাগরিকদের সঙ্গে এমন আচরণ দেশের পর্যটন খাত ও আন্তর্জাতিক মহলে ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। দেশের পর্যটন স্থানগুলোতে ভাটা পড়তে পারে বিদেশি পর্যটকদের। অশোভন আচরণকারীদের আইনের আওতায় আনারও জোর দাবি জানান নেটিজেনরা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করাই রুবেলের শখ
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
বিয়ের চার মাস পর জানলেন ‘স্ত্রী’ একজন পুরুষ
মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, এর পর যা হলো