ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

গরু চুরির অভিযোগে আ.লীগ নেতার ছেলেসহ আটক ২

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ০৭:২৮ পিএম
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় গরু চুরির ঘটনায় কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসরাফিলের ছেলে সোহেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গরু বিক্রির ৫ হাজার ৬৭৫ টাকা এবং জবাই করা গরুর চারটি পা উদ্ধার করা হয়।

শনিবার (৯ মে) রাতে সিরাজদীখান উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল উপজেলার কুচিয়ামোড়া গ্রামের বাসিন্দা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের উপজেলা শ্রীনগর থেকে চুরির গরু ক্রয়কারী কসাই মকবুলকে আটক করা হয়।

আরও পড়ুন

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের মৃত তুফানী মন্ডলের ছেলে শুসংকর মন্ডল কালুর বাড়ির সামনের জমি থেকে গত ৬ মে দুপুর ৩টার দিকে একটি লাল রঙের ষাঁড় গরু চুরি হয়। পরে চুরির ঘটনায় ধারণ করা একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফুটেজে দেখা যায়, সোহেল ও তার অজ্ঞাত দুই সহযোগী গরুটি নিয়ে যাচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী শুসংকর মন্ডল সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর মূল অভিযুক্ত সোহেল ও কসাই মকবুলকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সোহেল ও গরু ক্রয়কারী কসাই মকবুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে গরু বিক্রির নগদ টাকা ও জবাই করা গরুর ৪টি পা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা
বগুড়ায় গাছের ডাল দিয়ে পিটিয়ে শিক্ষককে আহত করার ঘটনায় বহিষ্কৃত স্কুলছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। 
রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা
প্রেমে সাড়া পেয়ে না ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি রবিউল হোসেন ওরফে কালুকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিসি-৩।
প্রেমে সাড়া পেয়ে না ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনমেলা উপলক্ষে পুলিশের অভিযানে গাঁজা সেবনের প্রায় দুই হাজার পিস সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরের দেয়াল, রান্নাঘর, উঠান ও শাকসবজির ক্ষেত সবখানেই ছড়িয়ে পড়েছে ছোট-বড় অসংখ্য শামুক।
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
আরও পড়ুন
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
দিল্লিতে আন্দোলনকারী ভেবে বিজেপি নেতার মেয়েকে আটক
রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪
রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস আটক