ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ইউপি চেয়ারম্যান কারাগারে, ভোগান্তি নিরসনে উদ্যোগ ইউএনওর

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ০৪:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

বিএনপির সাবেক সংসদ সদস্যের প্রচার গাড়ি ভাঙচুর ও প্রাণনাশের চেষ্টার দায়ে গ্রেপ্তার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ময়নুল হক। তিনি কারাগারে রয়েছেন ১১ দিন হলো। পাশাপাশি ইউনিয়ন পরিষদটিতে এখনও পর্যন্ত চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে প্যানেল চেয়ারম্যান বা প্রশাসক নিয়োগ না করায় জন গুরুত্বপূর্ণ কাজে আসা ইউনিয়নের বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন।

জানা গেছে, উপজেলার বারুহাস ইউনিয়ন পরিষদে নাগরিকত্ব সনদ, জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, প্রত্যায়নপত্র, ওয়ারিশান সনদ, মৃত্যু সনদসহ নানা প্রয়োজনীয় সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন এ সব কাজে আসা পরিষদ এলাকার বাসিন্দারা। এসময় ইউনিয়ন চত্ত্বরে ধান শুকাতে দেখা যাচ্ছে।

বারুহাস গ্রামের সোনালী খাতুন নামের এক নারী জানান, পরিষদে তিনি এসেছেন নাগরিক সনদ নিতে। কিন্তু পরিষদের চেয়ারম্যান কারাগারে থাকায় তিনি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কক্ষে গিয়ে তাকেও না পেয়ে ঘন্টাখানেক অপেক্ষার পর বাড়ি ফিরে যাচ্ছেন।

একইভাবে, বিনসাড়া গ্রামের মোহাম্মাদ আলীকেও ওয়ারিশিয়ান সনদ না পেয়ে ফিরে যেতে দেখা গেছে।

তিনি জানান, এবার দিয়ে তিনি তিন দিন পরিষদে আসলেও চেয়ারম্যান না থাকায় খালি হাতে বাড়ি ফিরছেন। এতে তার সময়, অর্থ ব্যয় হওয়ায় মোহাম্মাদ আলী ক্ষোভ প্রকাশ করেন।

একই অবস্থা বারুহাস ইউনিয়ন পরিষদে কাজ করতে আসা এলাকার বাসিন্দা মাসুদ রানা, শহিদুল ইসলাম, আনেছা খাতুনসহ অনেকের।

অবশ্য, ছুটিতে থাকা বারুহাস ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নির্মল মাহাতো মুঠোফোনে বলেন, চেয়ারম্যান সাহেব একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পরে চেয়ারম্যান ছাড়া কোন প্রশাসক বা প্যানেল চেয়ারম্যান না থাকায় ইউনিয়ের বাসিন্দাদের ঠিকঠাক সেবা দিতে পারছিনা। বিষয়টি তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানকে জানানো হয়েছে।

উল্লেখ্য, বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ময়নুল হক নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিও। তিনি সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় চার বারের সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নান তালুকদারের ২০১৮ সালে নির্বাচনী প্রচারণার সময়ে হামলা ও হত্যাচেষ্টা মামলার আসামি। আর মামলার আসামি হওয়ার পর দীর্ঘদিন গা ঢাকা দিয়ে চলার পর গত ১ মে রাতে তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হন।

গ্রেপ্তারের পর বারুহাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ শূণ্য হলেও এখন পর্যন্ত চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে প্যানেল চেয়ারম্যান বা প্রশাসক নিয়োগ না করায় জন গুরুত্বপূর্ণ কাজে আসা ইউনিয়নের বাসিন্দারা চরম ভোগান্তি পোহাচ্ছেন।

আরও পড়ুন

এ প্রসঙ্গে মঙ্গরবার (১২ মে) দুপুরে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, আমরা ওই ইউনিয়নে একজন প্রশাসক নিয়োগের কার্যক্রম শুরু করেছি। আশা করছি অল্প সময়ে প্রশাসক নিয়োগ সম্পূর্ণ হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজবাড়ীতে ১৩ মামলার আসামিকে প্রকাশ্যে গুলি করে হত্যা
রাজবাড়ী পৌর শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত পিয়ারুল জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী বলে জানা গেছে। মোট ১৩টি মামলা রয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে পৌরসভার সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদসংলগ্ন রাজনের দোকানের কাছে এ ঘটনা ঘটে। নিহত পিয়ারুল সরদার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারিপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদে এশার নামাজ আদায় করে বের হওয়ার পর মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি পিয়ারুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়রা তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। এসময় দায়িত্বে থাকা চিকিৎসক ডা. অনিক কুমার মণ্ডল তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, পিয়ারুল সরদারের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি একাধিকবার গ্রেপ্তারও হয়েছেন। সর্বশেষ চলতি বছরের ৪ ফেব্রুয়ারি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে জামিনে মুক্তি পান তিনি। রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল কাজ করছে। পিয়ারুলের বিরুদ্ধে মোট ১৩টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশি তদন্ত চলছে। আরটিভি/টিআর
রাজবাড়ীতে ১৩ মামলার আসামিকে প্রকাশ্যে গুলি করে হত্যা
ফরিদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে ফারাজ মিয়া নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের জঙ্গলকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারাজ ওই এলাকার শামিম মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শিশু ফারাজ তার বাবার সঙ্গে চট্টগ্রাম থেকে ভাঙ্গায় আসে। দুপুরে সবার অজান্তে সে একটি ছোট পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহাগ মিয়া বলেন, ফারাজকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শিশু ফারাজের অকালমৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আরটিভি/টিআর
ফরিদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পাট বাংলাদেশের অর্থনীতিকে আরও বিকশিত করবে: ভূমিমন্ত্রী
পাট আগামী দিনে সোনালি আঁশ হিসেবে বাংলাদেশের অর্থনীতিকে আরও বিকশিত করবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ের একটি দরবার হলে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। কৃষি খাতের উন্নয়নের কথা উল্লেখ করে মিজানুর রহমান মিনু বলেন, দেশের পাট, আখ ও রেশমচাষিরা একসময় নিঃশেষ হয়ে গিয়েছিলেন। এ দেশের মাটির সন্তান হিসেবে তারেক রহমান তাদের পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন। ইতিমধ্যে ১৫টি পাটকল চালু হয়েছে। তিনি বিভিন্ন স্থানে পাট উৎপাদনে কৃষকদের উৎসাহিত করছেন। পাট আগামী দিনে সোনালি আঁশ হিসেবে বাংলাদেশের অর্থনীতিকে আরও বিকশিত করবে। তিনি বলেন, ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীতে আসবেন। তিনি রাজশাহীর ধর্মসভা পরিদর্শনসহ পাট ও আখচাষিদের মধ্যে অর্থ বিতরণ করবেন। একটি বিশাল জনসভার মাধ্যমে তিনি এ অর্থ বিতরণ কার্যক্রম পরিচালনা করবেন। তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে আগে কোনো রাষ্ট্রপ্রধান ঢাকার বাইরে কোনো মন্দির পরিদর্শন করেননি। এই প্রথম জনগণের প্রধানমন্ত্রী তারেক রহমান তা করছেন। এর মাধ্যমে তিনি জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন। শুধু রাজশাহীতে নয়, তিনি রংপুর বিভাগের বিভিন্ন স্থানে এবং চট্টগ্রামেও মন্দির পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তার কাছাকাছি যাওয়ার জন্য নির্দিষ্ট ব্যক্তিদের কার্ড দেওয়া হবে। কার্ড ছাড়া কেউ তার কাছাকাছি যেতে পারবেন না। ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, অবিভক্ত বাংলায় কলকাতা যখন রাজধানী ছিল, তখন রাজশাহী, নাটোর ও কুষ্টিয়ার চিনি কলকাতায় যেত। প্রধানমন্ত্রী সেই হারানো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করছেন। মূলত কৃষকদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হচ্ছে। তাই সভায় কৃষকদের উপস্থিতিই বেশি থাকবে। ধর্মসভা পরিদর্শনের সময় হিন্দু ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে বলে উল্লেখ করে সমাবেশটি সুন্দরভাবে সম্পন্ন করতে রাজশাহী জেলা ও মহানগরসহ পার্শ্ববর্তী জেলার সবার সার্বিক সহযোগিতা কামনা করেন প্রধান অতিথি। এ সময় উপস্থিত নেতারা নিজ নিজ অবস্থান থেকে সমাবেশ সফল করতে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শারমীন ফারজানা পুতুল, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত। এ ছাড়া রাজশাহী মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
পাট বাংলাদেশের অর্থনীতিকে আরও বিকশিত করবে: ভূমিমন্ত্রী
কিশোর গ্যাং নির্মূলে ওসিকে দুই মাস সময় দিলেন চিফ হুইপ
বরগুনার পাথরঘাটায় দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় ওসিকে উদ্দেশ করে নুরুল ইসলাম মনি বলেন, ওসি সাহেব, আপনাকে বলছি, চাঁদাবাজদের প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন, নয়তো চাঁদাবাজ থাকবে। আর আপনি গেলেও যিনি আসবেন, তিনি থাকবেন, নয়তো চাঁদাবাজ থাকবে। কোনো সন্ত্রাসী আমার পাথরঘাটায় থাকতে পারবে না, কোনো দখলবাজ থাকতে পারবে না। সন্ত্রাসীদের কোনো জায়গা নেই, সন্ত্রাসীদের কোনো দল নেই। ওসিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, পাথরঘাটায় কোনো কিশোর গ্যাং থাকবে না। আগামী দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে আপনি থাকবেন না। আর অনলাইনে যারা জুয়া খেলবে, প্রথমে আপনার সোর্সের মাধ্যমে তাদের খোঁজ নেবেন, এরপর তাদের ধরবেন। কোস্টগার্ডের সোর্সদের উদ্দেশে চিফ হুইপ বলেন, কোস্টগার্ডের যেসব সোর্স আছেন, তারা সাবধান হয়ে যান। প্রয়োজন হলে আমি সবাইকে গ্রেপ্তার করাব। জনস্বার্থে প্রয়োজন হলে আমি কাউকে ছাড় দেব না। আপনারা মনে করবেন না, আমি পাথরঘাটায় আসি না বলে এখানকার কোনো খোঁজখবর রাখি না। আমি না জেনে কোনো কথা বলি না। প্রধানমন্ত্রী তারেক রহমান এসব চান না। পাথরঘাটার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিভাগের নাম বরিশাল। এর মধ্যে যদি একটি উপজেলা হয়, তাহলে সেটি হবে পাথরঘাটা। এ কাজগুলো আমি কেন করি? এগুলো পাথরঘাটার মানুষের জন্য করি। পাথরঘাটার মানুষের জন্য কাজ করলে আমার ভালো লাগে। তিনি আরও বলেন, গতকাল এখানে জামায়াতের সাবেক আমিরকে মাস্ক পরে কিছু দুর্বৃত্ত মারধর করেছে। তাদের বের করতে হবে। এ সময় ওসিকে উদ্দেশ করে তিনি বলেন, যারা এ কাণ্ড ঘটিয়েছে, তাদের আটক করবেন। এটা যদি আমার দলের লোক হয়, তাহলে তাদের আরও বেশি জবাবদিহি করতে হবে। জামায়াতের সঙ্গে আমার সম্পর্ক অনেক ভালো। তাদের সঙ্গে যেন আমার সম্পর্ক নষ্ট না হয়। মতবিনিময় সভায় পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা, জেলে-শ্রমিকসহ অনেকে উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
কিশোর গ্যাং নির্মূলে ওসিকে দুই মাস সময় দিলেন চিফ হুইপ
বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাতপরিচয় একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৭টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ জেলার বড় ডুমরাসুর এলাকার সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ঢাকার দোহার থানার শাইনপুকুর তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পূজার ছুটিতে কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন হিটলার বিশ্বাস। পথে ভাঙ্গার বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাতপরিচয় বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ বলেন, অজ্ঞাতপরিচয় বাসের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় হিটলার বিশ্বাস নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বাসটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আরটিভি/টিআর
বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু
আরও পড়ুন
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
কলেজের ক্লাসরুমকে ‘বেডরুম’ বানিয়ে ঘুমান এই অধ্যক্ষ
তাড়াশে স্কুলে অভিভাবক ও মা সমাবেশ
যুবককে বাঁশবাগানে নিয়ে দলবদ্ধ বলাৎকার, ভিডিওধারণ করে ব্ল্যাকমেইল