ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

বাসস

প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৬:১২ পিএম
ছবি : সংগৃহীত

টাঙ্গাইল জেলার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এক মা একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকদের মধ্যে ১ টি ছেলে ও ৩ টি মেয়ে রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই সন্তান প্রসব করানো হয়।

হাসপাতালের চিকিৎসকরা জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সফলভাবে সন্তানদের প্রসব সম্পন্ন হয়। মা ও নবজাতকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে সবাই সুস্থ আছেন।

আরও পড়ুন

পরিবারের সদস্যরা জানান, জেলার বাসাইল উপজেলার কাশিল গ্রামের কাশেম মিয়ার ছেলে হায়দার আলীর (৩৫) সঙ্গে ময়মনসিংহ জেলার ফুলবাড়ি উপজেলার বাঘিল গ্রামের বাবুল মিয়ার মেয়ে বিথী আক্তারের (২৪) ১২ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে ১০ বছর বয়সী ১ টি মেয়ে রয়েছে। ১০ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত।

চিকিৎসকদের মতে, একসঙ্গে ৪ সন্তানের জন্ম খুবই বিরল ঘটনা। এ ধরনের প্রসবে মা ও শিশুদের জন্য বাড়তি যত্ন ও চিকিৎসার প্রয়োজন হয়।

কুমুদিনী হাসপাতালের ডেপুটি হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর ডা. আলী হাসান জানান, মা ও নবজাতক ৪ জনই সুস্থ আছে। তাদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান
পরিবেশ দূষণ রোধ ও অবৈধ ইটভাটা বন্ধে নিয়মতান্ত্রিক কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার ধামরাই উপজেলায় দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান
একসময় পোলট্রি বিপ্লবের কেন্দ্র এখন ‘ধ্বংসস্তূপ’
একসময় উত্তরাঞ্চলে পোলট্রি খাতের পথপ্রদর্শক ছিল জয়পুরহাটের জামালগঞ্জ সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার। এটি জেলার একমাত্র সরকারি মুরগির খামার। এখানেই উদ্ভাবিত হয়েছিল বহুল জনপ্রিয় সোনালি জাতের মুরগি। সেই সোনালি মুরগিকে কেন্দ্র করে জয়পুরহাটসহ উত্তরাঞ্চলে গড়ে ওঠে শত শত বাণিজ্যিক খামার। সৃষ্টি হয় লাখো মানুষের কর্মসংস্থান। দেশের পোলট্রি শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রায় নয় দশকের পুরোনো এই সরকারি প্রতিষ্ঠানটি এখন জরাজীর্ণ অবকাঠামো ও জনবল–সংকটে অনেকটাই রুগ্ন হয়ে পড়েছে।
একসময় পোলট্রি বিপ্লবের কেন্দ্র এখন ‘ধ্বংসস্তূপ’
ঘুমধুম সীমান্তে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও বাইশফাঁড়ী সীমান্তে বিজিবির পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে দুই লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।
ঘুমধুম সীমান্তে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
কুষ্টিয়া সীমান্তে আবারও বিএসএফের অপচেষ্টা, প্রতিহত করল বিজিবি
কুষ্টিয়ায় দৌলতপুর সীমান্ত দিয়ে আবারও পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে এবারও বিজিবি সদস্যদের বাধায় পুশইন করা দুইজন নারী ও দুজন পুরুষকে ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যেতে বাধ্য হয়েছে বিএসএফ।
কুষ্টিয়া সীমান্তে আবারও বিএসএফের অপচেষ্টা, প্রতিহত করল বিজিবি
কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
কুমিল্লার মুরাদনগরে পূর্বশত্রুতার জেরে রাশিদা বেগম নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি রহিম সরকারকে (৬০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
আরও পড়ুন
শ্বশুরবাড়ি থেকে ফেরা হলো না ছাত্রদল নেতার, পথেই নিভল প্রাণ
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু
বাসরঘরে প্রাণ গেল বরের
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, ১০০ কোটি টাকার ক্ষতিতে দিশেহারা কৃষক