ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

নিখোঁজের ৫ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ১১:২৮ পিএম
ছবি: সংগৃহীত

সিলেটের বিছানাকান্দিতে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শান্ত বণিক নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার ৫ ঘণ্টা পর রাত ৯টা ৪০ মিনিটের দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৫ মে) ব্যাচের সহপাঠীদের সঙ্গে বিছানাকান্দিতে ভ্রমণে গিয়েছিলেন শান্ত। বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে জিরো পয়েন্টের কাছাকাছি এলাকায় শান্তসহ তিন সহপাঠী একসঙ্গে পানিতে নামেন। একপর্যায়ে প্রবল স্রোতের টানে শান্ত তলিয়ে যান। বাকি দুজন নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও শান্ত নিখোঁজ থাকেন।

শান্ত বণিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের শিক্ষার্থী ছিলেন।

ঘটনার পর উদ্ধারকাজে কিছুটা বিলম্বের অভিযোগ তুলেছেন শান্তর সহপাঠীরা। পিএমই বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী সোহেল রানা জানান, শান্ত নিখোঁজ হওয়ার পর দীর্ঘ সময় ফায়ার সার্ভিস বা প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি। স্থানীয় ডুবুরিরা নিজ দায়িত্বে প্রথম উদ্ধার তৎপরতা শুরু করেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিছানাকান্দি টুরিস্ট পুলিশের ক্যাম্প ইনচার্জ মো. ফারুক বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে তারা বিষয়টি জানতে পারেন। ঘটনাস্থলটি ভারত-বাংলাদেশ সীমান্তের নোম্যান্সল্যান্ড সংলগ্ন হওয়ায় এবং সিলেট থেকে ডুবুরি দল পৌঁছাতে সময় লাগায় উদ্ধার অভিযান শুরু করতে কিছুটা দেরি হয়। স্থানীয়রা নৌকা নিয়ে চেষ্টা করলেও শুরুতে সফল হননি।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, খবর পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগের চেষ্টা করা হয়। গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন অধিকারী শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী হওয়ায় তাকে দ্রুত স্থানীয় ডুবুরি দিয়ে উদ্ধারের ব্যবস্থার অনুরোধ জানানো হয়।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় রাত ৯টা ৪০ মিনিটে শান্ত বণিকের মরদেহ উদ্ধার করে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শ্রমিকদের কাজে যোগ দিয়ে উৎপাদন সচল রাখার আহ্বান শ্রমজীবী ঐক্য পরিষদের
গার্মেন্টস শিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিরসন, শ্রমিক ও শ্রমিক নেতাদের ওপর হয়রানি বন্ধ এবং দ্রুত সময়ের মধ্যে সম্মানজনক নতুন মজুরি কাঠামোর ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছে শ্রমজীবী ঐক্য পরিষদ (সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পাঞ্চল কমিটি)। একই সঙ্গে শিল্পের স্থিতিশীলতা ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে শ্রমিক ভাই-বোনদের নিজ নিজ কর্মস্থলে উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
শ্রমিকদের কাজে যোগ দিয়ে উৎপাদন সচল রাখার আহ্বান শ্রমজীবী ঐক্য পরিষদের
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, ঘটনাস্থলেই জানাজা পড়লেন সহপাঠী ও শিক্ষকরা 
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাত লরির ধাক্কায় উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাস্থলেই তার জানাজা পড়েছেন সহপাঠী ও শিক্ষকরা।
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, ঘটনাস্থলেই জানাজা পড়লেন সহপাঠী ও শিক্ষকরা 
জমি লিখে নেওয়া শেষে গাছতলায় ফেলে গেলেন ৬ সন্তান, কাতরে মরছেন ৯৫ বছরের শামসুল
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা সন্তানদের মধ্যে ভাগ করে দেওয়ার পর বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন ৯৫ বছর বয়সী হাজী শামসুল হক মোল্লা। ছয় সন্তানের কেউই তার দায়িত্ব নিতে রাজি নন। শেষ বয়সে আশ্রয় হয়েছে বাড়ির পাশের একটি গাছের নিচে। সেখানেই কাটছে তার অসহায় দিন।
জমি লিখে নেওয়া শেষে গাছতলায় ফেলে গেলেন ৬ সন্তান, কাতরে মরছেন ৯৫ বছরের শামসুল
কুড়িগ্রামে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
কুড়িগ্রামের উলিপুরে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় বাবর আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 
কুড়িগ্রামে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
বরগুনায় ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
বরগুনার আমতলীতে বসতঘর ও রান্নাঘরে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের জামাতা পালিয়ে গেছেন। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা।
বরগুনায় ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
আরও পড়ুন
সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি
রাস্তার দুরবস্থা নিয়ে আরটিভিতে সাক্ষাৎকার দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা
সিলেটে আলোচিত রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড