অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, কী ঘটেছিল

আরটিভি নিউজ

রোববার, ১৭ মে ২০২৬ , ১০:৩৯ এএম


অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, কী ঘটেছিল
নিহত তাসলিমা খাতুন। ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার স্বামী সাদ্দাম হোসেন পলাতক রয়েছেন।

শনিবার (১৬ মে) রাত সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাসলিমা খাতুন দেবহাটা উপজেলার উত্তর বহেরা গ্রামের নুরুজ্জামানের মেয়ে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, লক্ষ্মীদাড়ি গ্রামে সাদ্দাম হোসেন তার নানার বাড়িতে বসবাস করতেন। তাদের ঘরে দুটি সন্তান রয়েছে। স্ত্রী তাসলিমা খাতুন আবারও চার মাসের অন্তঃসত্ত্বা। পেশায় রাজমিস্ত্রী সাদ্দাম হোসেনের সংসারে সম্প্রতি অভাব দেখা দেয়। স্ত্রী তার বাবার বাড়ি থেকে একটি ছাগল নিয়ে আসে। সেই ছাগলটি স্ত্রীকে না জানিয়ে বিক্রি করে দেওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।  

আরও পড়ুন

এ ঘটনার জেরে শনিবার রাত সাড়ে ১১ টার দিকে ছেলে ও মেয়েকে পাশের একটি ঘরে আটকিয়ে রেখে স্বামী-স্ত্রী মারামারিতে লিপ্ত হয়। এরপর পরিবারের লোকজন স্ত্রীর গলাকাটা মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। রাতেই সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটকে অভিযান অব্যাহত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission