ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রেমিকার বিয়ের আসরে প্রেমিকের বিষপান

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ১০:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রেমিকার বিয়ের আসরে গিয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. সাহাব উদ্দিন (২৫) নামে এক তরুণ। শুক্রবার (২২ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দকুচিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও সাহাব উদ্দিনের পরিবারের সদস্যরা জানান, আনোয়ারা সরকারি কলেজে পড়াশোনার সময় রোকসানা আক্তার (২০) নামের এক তরুণীর সঙ্গে সাহাব উদ্দিনের পরিচয় হয়। পরে তাদের মধ্যে চার বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি রোকসানার পরিবার অন্যত্র বিয়ে ঠিক করলে সাহাব উদ্দিন বিষয়টি মেনে নিতে পারেননি। দুই পরিবারকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।

শুক্রবার রোকসানার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবার সামনে বিষপান করেন সাহাব উদ্দিন। এ সময় কনের স্বজনরা তাকে বাধা দিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, পরে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা সাহাব উদ্দিনকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

সাহাব উদ্দিন উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের মো. ইয়াছিনের ছেলে।

সাহাব উদ্দিনের বড় ভাই নঈম উদ্দিন বলেন, আমার ভাইয়ের সঙ্গে ওই মেয়ের সম্পর্কের বিষয়টি জানিয়ে আমরা বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু মেয়ের পরিবার তা প্রত্যাখ্যান করে। পরে শুক্রবার জানতে পারি, বিয়ের আসরে আমার ভাইকে মারধর করে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে গিয়ে দেখি তার মুখে বিষের গন্ধ ছিল।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা ওই তরুণকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে আলোচনা
আর মাত্র দুই দিন পর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব ঘিরে রাজশাহীর মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমায় রঙের আঁচড়, মণ্ডপ সাজসজ্জা ও পূজার আনুষঙ্গিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও কারিগরেরা। এর মধ্যে রাজশাহীর টাইগার সংঘের ৪৫ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে আলোচনা
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
সুনামগঞ্জ পৌর শহরের বাধনপাড়া আবাসিক এলাকার একটি বাসার পারিবারিক মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো রাধা-মদনমোহনের দুইটি মূল্যবান মূর্তি এবং এর গায়ে থাকা গহনাসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে না কুমিরায়
আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন কক্সবাজার পর্যন্ত চলাচল করবে। তবে নতুন রুটে ট্রেনটির 'কুমিরা স্টেশনে' যাত্রাবিরতি বাতিল করা হচ্ছে।
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে না কুমিরায়
মায়ের রেখে যাওয়া সেই দুই শিশুর পাশে দাঁড়ালেন কুমিল্লার পুলিশ সুপার
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সড়কে মায়ের রেখে যাওয়া আট বছর বয়সী ইসরাত ও আঠারো মাস বয়সী রোজা মনির পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা জেলা সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।
মায়ের রেখে যাওয়া সেই দুই শিশুর পাশে দাঁড়ালেন কুমিল্লার পুলিশ সুপার
আরও পড়ুন
সুনামগঞ্জে ৩ সন্তানকে হত্যার ঘটনায় বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
সুনামগঞ্জে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় গৃহবধূ, বাড়ি ফিরে বিষপান
হাওলাতি টাকা সুদসহ আদায়ের পর প্রবাসীকে বিষপানে হত্যার অভিযোগ