ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

আ.লীগ নেতাদের মিছিলের প্রস্তুতি, ধরতে না পেরে ‘পথচারীদের গ্রেপ্তার’ করল পুলিশ!

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৭:৪৩ পিএম
ছবি: আরটিভি

শরীয়তপুরের জাজিরায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের হয়ে মহাসড়কে মিছিলের প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলের প্রস্তুতি নেওয়া ব্যক্তিরা পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল ও তার আশপাশ থেকে নিরীহ পথচারীদের আটক করেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২২ মে) দুপুরের দিকে ঢাকা-শরীয়তপুর মহাসড়কের জাজিরা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে জাজিরা থানা পুলিশ গোপন সংবাদ পায় যে- ঢাকা-শরীয়তপুর মহাসড়কের জাজিরা কলেজ এলাকায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছে। এই খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে মিছিলের প্রস্তুতি নেওয়া ব্যক্তিরা দিকবিদিক ছুটে পালিয়ে যায়।

​স্থানীয়দের দাবি, মিছিলে অংশ নিতে আসা মূল ব্যক্তিদের কাউকে আটক করতে না পেরে পুলিশ ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী সাধারণ পথচারীদের আটক করে থানায় নিয়ে যায়। ভুক্তভোগী পরিবার ও

স্থানীয়দের অভিযোগ, আটকদের অধিকাংশই কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।

এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে প্রথমে ৬ জন এবং পরে আরও ২ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে জাজিরা থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) হিমায়েত হোসেন বাদী হয়ে মোট ১৬ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। ওই মামলায় আটক ৮ জনকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার (২৩ মে) আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- নড়িয়া উপজেলার ডগ্রী মোচেন ঢালী কান্দি এলাকার মো. আতাহার সরদার (২৬) ও মো. নাহিদ হাসান সরদার (২২), জাজিরা উপজেলার মোল্লাকান্দি এলাকার তুলন মাদবর (১৯), জাজিরা উপজেলার দক্ষিণ ডুবলদিয়া এলাকার শাকিল শিকারী (২০), জাজিরার বালিয়াকান্দি এলাকার জয় শেখ (২৬), শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী এলাকার লিয়াকত খান (২১), জাজিরা উপজেলার গজনাইপুর এলাকার রিফাত মোল্লা (২০) এবং নড়িয়া উপজেলার নয়ন মাদবর কান্দি এলাকার সাব্বির সরদার (২৪)।

আরও পড়ুন

​গ্রেপ্তার শাকিল শিকারীর বাবা বিল্লাল শিকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার ছেলে রূপবাবুরহাটের একটি স্বর্ণের দোকানে কাজ করে। দুপুরে দোকান থেকে মোটরসাইকেল নিয়ে ওর চাচাতো বোনকে একটা জিনিস দিতে কলেজের কাছে চাচার বাড়ি গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। আমার ছেলে কখনোই কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না।

একইভাবে গ্রেপ্তার হওয়া দিনমজুর আতাহার সরদারের বোন ফারজানা এবং ইলেকট্রিক মিস্ত্রি নাহিদ হাসানের বাবা আমির হোসেন সরদার জানান, আতাহার, নাহিদ ও সাব্বির তিন বন্ধু মিলে জাজিরার সেনেরচরে আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেলে করে ফিরছিলেন। পথিমধ্যে জাজিরা বটতলা এলাকা থেকে পুলিশ তাদের অন্যায়ভাবে ধরে নিয়ে যায়।

আমির হোসেন বলেন, আমরা নিরীহ মানুষ, ছেলে দিনমজুরের কাজ করে। পুলিশ মিথ্যা মামলায় আমার ছেলেকে ফাঁসিয়েছে, আমি এর সুষ্ঠু তদন্ত চাই।

​অন্যান্য গ্রেপ্তারকৃতদের স্বজনরাও দাবি করছেন, সম্পূর্ণ বিনা দোষে তাদের সন্তানদের এই গুরুতর রাজনৈতিক মামলায় আসামি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ জানান: ঘটনাস্থল থেকে ৬ জন এবং পরবর্তীতে সন্দেহভাজন হিসেবে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সবাইকে শনিবার (২৩ মে) আদালতে পাঠানো হয়েছে।

​মিছিলের মূল আয়োজকদের ধরতে না পেরে সাধারণ পথচারীদের গ্রেপ্তারের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ওসি বলেন, তাদেরকে ঘটনাস্থল ও সন্দেহভাজন হিসেবেই গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে যদি কেউ নিরপরাধ প্রমাণিত হন, তবে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদরাসাছাত্রের শরীরে ব্যথার কারণ থেকে মিলল ‘ভয়ংকর সত্য’
নড়াইল সদর উপজেলায় আট বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে ১৫ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় ভুক্তভোগী শিশুটিকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত রমজান মাস থেকে অভিযুক্ত কিশোর বিভিন্ন সময়ে শিশুটিকে বলাৎকার করেছিল বলে অভিযোগ। সবশেষ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মাদরাসার পাশের একটি স্থানে নিয়ে শিশুটিকে বলাৎকার করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি মাদরাসার এক শিক্ষক জানতে পারেন। পরে বিষয়টি প্রকাশ না করার জন্য শিশুটিকে মারধর ও ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে শিশুটির শরীরে তীব্র ব্যথা শুরু হলে সে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। বুধবার সকালে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে শিশুটির মা দুপুরে তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে নড়াইল সদর থানার পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটির স্বজনদের সঙ্গে কথা বলে। পরে অভিযুক্ত কিশোরসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, এ ঘটনায় অভিযুক্ত কিশোরসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আরটিভি/এসএস
মাদরাসাছাত্রের শরীরে ব্যথার কারণ থেকে মিলল ‘ভয়ংকর সত্য’
থানায় ভাঙচুর চালাল জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৭ কিশোর 
কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়ার পর ১৭ কিশোর কুমিল্লার দাউদকান্দি থানার ভেতর ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
থানায় ভাঙচুর চালাল জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৭ কিশোর 
সাহায্য চাইছিল সড়কে পড়ে থাকা রক্তাক্ত নারী, ছবি তুলতে ব্যস্ত জনতা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক নারী দীর্ঘ সময় রাস্তায় পড়ে থাকলেও তাকে উদ্ধারের বদলে ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন আশপাশের অনেকে।
সাহায্য চাইছিল সড়কে পড়ে থাকা রক্তাক্ত নারী, ছবি তুলতে ব্যস্ত জনতা
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পাঁচ লাখের বেশি মানুষের স্বাস্থ্যসেবায় চরম ভোগান্তি আর অনিশ্চয়তার নাম ব্লাড ব্যাংক। উপজেলায় সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো স্থায়ী ব্লাড ব্যাংক বা আধুনিক রক্ত সংরক্ষণাগার না থাকায় জরুরি মুহূর্তে রোগীদের স্বজনদের ছুটতে হয় দিশেহারা হয়ে। সময়মতো রক্ত না পেয়ে অনেক সময় সংকটাপন্ন রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
আরও পড়ুন
শরীয়তপুরে আড়াই বছর পর নড়িয়ার স্বাস্থ্য কমপ্লেক্স চালু
ডিভোর্সি নারীকে বিয়ে করায় ‘অপরাধ’, সাড়ে ৫ লাখ জরিমানা
ডিভোর্সি নারীকে বিয়ে করে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা, অতঃপর...
ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে আটক আ.লীগ নেতা