ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঈদের দিন বান্দরবানের ৫ পর্যটন কেন্দ্রে প্রবেশ ফ্রি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৪:৩৩ পিএম
বান্দরবানের একটি পর্যটন কেন্দ্র : ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বান্দরবানের ৫টি পর্যটন কেন্দ্রে বিনামূল্যে পরিদর্শন করতে পারবেন পর্যটকরা। শুধুমাত্র বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত সব পর্যটন কেন্দ্রে এ নিয়ম চালু থাকবে।

সোমবার (২৫ মে) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বান্দরবান জেলা প্রশাসন।

সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ মে বান্দরবান জেলা সদরের মেঘলা পর্যটন কেন্দ্র, নীলাচল, প্রান্তিক লেক, চিম্বুক পাহাড় ও নীল দিগন্তে প্রবেশে কোনো ফি দিতে হবে না।

আরও পড়ুন

জেলা প্রশাসন বলছে, ঈদ উপলক্ষে পর্যটকদের আকৃষ্ট করতে এবং ভ্রমণকে আরও আনন্দদায়ক করতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব গণমাধ্যমকে বলেন, বান্দরবানকে আরও পর্যটনবান্ধব ও সম্ভাবনাময় জেলা হিসেবে গড়ে তুলতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। ২৮ মে জেলা প্রশাসন পরিচালিত পর্যটন কেন্দ্রগুলো বিনামূল্যে পরিদর্শন করতে পারবেন পর্যটকরা।

এদিকে, জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ধরনের পদক্ষেপ পর্যটন খাতকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং পর্যটকদের আগ্রহ বৃদ্ধি করবে বলে আশাবাদী স্থানীয়রা।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্লাসরুম যেন মরণফাঁদ
হবিগঞ্জের মাধবপুরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। যে-কোনো সময় ছাদের অংশ ধসে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান চলছে। 
ক্লাসরুম যেন মরণফাঁদ
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
আরও পড়ুন
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
যেখানে স্বাস্থ্যসেবা এখনও থাকে ‘ভদ্র পল্লিতে’
বান্দরবানে এবার ৩৩ মণ্ডপে দুর্গাপূজা
ঘুমধুম সীমান্তে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক