ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এক্সপ্রেসওয়েতে মাঝরাতে প্রাইভেটকারে আগুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ মে ২০২৬, ১১:৩৯ এএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ছবি: আরটিভি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের ওমপাড়া এলাকায় মাঝরাতে একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ মে) দিবাগত রাত ১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের সদস্যরা পানি ও ফোম মিশ্রিত করে স্প্রে করার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণরূপে নির্বাপণ করতে সক্ষম হন। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন

ঘটনার পর প্রাইভেটকারটি হাঁসাড়া হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই প্রাইভেটকারটিতে আগুন লেগেছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য নির্দেশনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে ভ্রমণের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে হাইওয়ে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য নির্দেশনা
‘সংকট সমাধানে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার ভ্রুক্ষেপ করেনি’
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে বারবার পরামর্শ দেওয়া হয়েছে।
‘সংকট সমাধানে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার ভ্রুক্ষেপ করেনি’
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের টিকারবিলা বাজারের পাশে পশ্চিম রাজাপুর গ্রামে নিজ বাড়িতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে গলা কেটে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী ফারজানা বেগমকে (২৭) আটক করেছে পুলিশ।
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ
ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানে চাপা পড়ল অটোরিকশা, নিহত ২
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানে চাপা পড়ল অটোরিকশা, নিহত ২
আরও পড়ুন
ঢাকায় ছেলের দেওয়া আগুনে মারা গেলেন বাবা
মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জের আপ-র‍্যাম্প চালু নিয়ে নতুন নির্দেশনা 
ছেলেকে গাছে বেঁধে মাকে ধর্ষণ: সেই ৫ আসামির বাড়িতে ভাঙচুর-আগুন