ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টাইন সমর্থকের ওপর মৌমাছির আক্রমণ, ঘটনা কী

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৮:০৭ পিএম
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার সমর্থকের ওপর আক্রমণ করেছে মৌমাছির দল। বাড়ির ছাদে আর্জেন্টিনা দলের পতাকা টাঙাতে উঠেছিলেন এক সমর্থক। কিন্তু পতাকা ওড়ানোর আগেই মৌমাছির ঝাঁকের আক্রমণের মুখে পড়েন তিনি।

মঙ্গলবার (২ জুন) সকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙারচরে এ ঘটনা ঘটে। আহত সমর্থকের নাম সিরাজুল ইসলাম (৪২)। তিনি ওই এলাকার বাসিন্দা। পাশাপাশি তিনি কর্ণফুলী উপজেলা আর্জেন্টিনা ফুটবল টিম সাপোর্টারস ফোরামের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্র জানায়, সোমবার নগরীর জলসা মার্কেট থেকে ৫৫০ টাকা দিয়ে ২০ ফুট দৈর্ঘ্যের একটি আর্জেন্টিনার পতাকা কিনে আনেন সিরাজুল ইসলাম। আজ সকালে তিনি বাড়ির চারতলা সিঁড়ি রুমের কার্নিশে পতাকা টাঙাতে ওঠেন। ওই সময় আকস্মিকভাবে মৌমাছির আক্রমণের মুখে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তিনি তাড়াহুড়ো করে নেমে আসেন। তবে এর আগেই তাঁর বাঁ পায়ের হাঁটুতে ও পায়ের নিচে মৌমাছি কামড় দেয়। পরে তাঁকে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানেই তিনি প্রাথমিক চিকিৎসা নেন।

আরও পড়ুন

আহত সিরাজুল ইসলাম বলেন, ‘পতাকা লাগানোর সময় বিভিন্ন বিপদের কথা মনে পড়ায় সতর্কও ছিলাম। তবু রক্ষা পাইনি। ছয় ঘণ্টা হয়ে গেলেও ব্যথা কমেনি।’

জুলধা ইউনিয়নের পল্লিচিকিৎসক লাবলু কুমার দে বলেন, সিরাজুল ইসলাম মৌমাছির আক্রমণের শিকার হন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিশ্রামে থাকতে বলা হয়েছে।

এদিকে বিশ্বকাপ ঘিরে কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকেরা ভবন, দোকান ও গাছে নিজ নিজ দলের পতাকা টাঙাতে শুরু করেছেন। সমর্থকদের অনেকে মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দমিছিলের প্রস্তুতিও নিচ্ছেন। ২০২২ সালের বিশ্বকাপের আগেও দুই দলের সমর্থকেরা পৃথকভাবে শোভাযাত্রা ও মিছিল করেছিলেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
স্পেন-আর্জেন্টিনা ফাইনাল আবার আয়োজনের দাবি
এক ড্রাম দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন ৫ আর্জেন্টিনাভক্ত
বাংলাদেশি সমর্থকদের বেদনার সাক্ষী হলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত
পরাজয়ের শোকে প্রাণ গেল আর্জেন্টিনাভক্ত লাল্টুর, টয়লেটে মিলল মরদেহ