ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

কাজ শেষে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী শ্রমিক

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১০:১০ পিএম
মাধবদী থানা। ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে এক টেক্সটাইল মিলের ১৬ বছর বয়সী নারী শ্রমিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৩ জুন) রাতে সদর উপজেলার মেহেরপাড়ার পৌলানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পরে বৃহস্পতিবার (৪ জুন) ভুক্তভোগীর পিতা বাদী হয়ে দুজনকে আসামি করে মাধবদী থানায় মামলা করেন। এ ঘটনায় মাহাবুব নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মাহাবুব পৌলানপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে। অপর অভিযুক্ত মোশাররফ মিয়া
একই গ্রামের মোতালিব মেম্বারের ছেলে। বর্তমানে পলাতক রয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৈতাব এলাকার একটি টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে মোশাররফ তাকে ‘কথা আছে’ বলে পাশের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে মোশাররফ ও মাহাবুব মিলে তাকে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে মোশাররফ পালিয়ে যায়। তবে মাহাবুবকে আটক করে জনতা পুলিশের কাছে সোপর্দ করে।

ভুক্তভোগী অভিযোগ করেন, ধর্ষণের পর তার মোবাইল ফোন রেখে দিয়ে টাকা দাবি করা হয়। পরে তিনি বাড়ি থেকে দুই হাজার টাকা এনে দিলে মোবাইল ফেরত দেওয়া হয়। এ সময় অভিযুক্তরা ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে বলে দাবি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় বলে তিনি জানান।

স্থানীয়দের দাবি, অভিযুক্ত দুজন এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে ছিনতাই, চুরি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ভুক্তভোগীর পিতার করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে ও অপরজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নড়াইলে মতুয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকজ উৎসবে ড. জিয়াউদ্দিন হায়দার
বাংলাদেশের সমৃদ্ধ লোকজ সংস্কৃতি, ঐতিহ্য ও সৃজনশীলতাকে সংরক্ষণের পাশাপাশি সেগুলোকে অর্থনৈতিক সম্পদে রূপান্তরের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।  শনিবার (৭ নভেম্বর) নড়াইল জেলার আলোকপুর ও এগারোখান গ্রামে ৬ ও ৭ নভেম্বর অনুষ্ঠিত দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী লোকজ সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। স্থানীয় মতুয়া সম্প্রদায়ের উদ্যোগে এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের সহযোগিতায় আয়োজিত এই উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য মো. জাহাঙ্গীর, সংসদ সদস্য হাবিবা মাহমুদা, সংসদ সদস্য আরলি এবং সংসদ সদস্য ফারহানা হক। দুই দিনব্যাপী এই উৎসবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মেলা, মতুয়া সম্প্রদায়ের নারীদের অংশগ্রহণে নৌকাবাইচ, লোকসংগীত, নৃত্য এবং ঐতিহ্যবাহী যাত্রাপালাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ করে মতুয়া নারীদের নৌকাবাইচ উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে, যা গ্রামীণ নারীদের সাহস ও সামাজিক অংশগ্রহণের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, মতুয়া সম্প্রদায়ের মতো ঐতিহাসিকভাবে বঞ্চনার শিকার জনগোষ্ঠীর সংস্কৃতি আমাদের জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে ধর্ম, বর্ণ বা জন্মস্থান কারো সুযোগকে সীমাবদ্ধ করবে না। গ্রামীণ মেলা, হস্তশিল্প ও স্থানীয় সাংস্কৃতিক আয়োজনের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, যথাযথ পরিকল্পনা ও বাজারসংযোগের মাধ্যমে এসব ঐতিহ্যকে স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশে পরিণত করা সম্ভব। এর মাধ্যমে শিল্পী, কারিগর ও নারী উদ্যোক্তারা তাদের সৃজনশীলতার ন্যায্য মূল্য পাবেন। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন দর্শনের কেন্দ্রে রয়েছে মানুষের অধিকার ও সম্ভাবনার বিকাশ। সরকার একটি শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি মানসম্মত শিক্ষা এবং নদী ও জলাশয়ের স্বাভাবিক প্রবাহ সংরক্ষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য ফেরাতে কাজ করছে। ধর্মীয় সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, উন্নয়নের প্রকৃত মানদণ্ড হলো সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষটির জীবনের ইতিবাচক পরিবর্তন। স্থানীয় উদ্যোগ ও সরকারি সহযোগিতায় গ্রামীণ সংস্কৃতিকে এগিয়ে নিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। আরটিভি/এসআর
নড়াইলে মতুয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকজ উৎসবে ড. জিয়াউদ্দিন হায়দার
টিকটক করায় মায়ের শাসন, রান্নাঘরে গিয়ে ‘কঠিন সিদ্ধান্ত’ নিলো মাদরাসাছাত্রী
টিকটক করতে বাঁধা দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে এক মাদরাসাছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। 
টিকটক করায় মায়ের শাসন, রান্নাঘরে গিয়ে ‘কঠিন সিদ্ধান্ত’ নিলো মাদরাসাছাত্রী
মৃত্যুর গুজবে ২৩ বাড়িতে ভাঙচুর-লুটপাট
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে তুচ্ছ বিষয় নিয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে গ্রামের দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।
মৃত্যুর গুজবে ২৩ বাড়িতে ভাঙচুর-লুটপাট
৫৫ তম জাতীয় সমবায় দিবসে মনপুরায় বর্ণাঢ্য আয়োজন
করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
৫৫ তম জাতীয় সমবায় দিবসে মনপুরায় বর্ণাঢ্য আয়োজন
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
রোববার (৮ নভেম্বর) দুপুরের দিকে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। 
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
আরও পড়ুন
শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
নরসিংদীর ‘আবু লাল’ গ্রুপের প্রধান গ্রেপ্তার
কুড়িয়ে পাওয়া টাকা ফেরাতে পোশাকশ্রমিকের মাইকিং
স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্ন সাইটে বিক্রি করতেন গিয়াস