ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুন ২০২৬, ০২:২৬ পিএম
৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির উপকরণ, চোলাই মদ ও নগদ টাকাসহ প্রদীপ দাস (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তার গায়ে ছিল ব্রাজিল ফুটবল দলের জার্সি।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার চর গ্রাবেরগ্রাম এলাকার রবিদাসের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে এক প্রেস ব্রিফিংয়ে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঞা এ তথ্য নিশ্চিত করেন। এ সময় মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ও ওসি (তদন্ত) তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

গ্রেপ্তার প্রদীপ দাস পৌর শহরের বালিজুড়ী নামাপাড়া এলাকার মৃত ভুট্টো রবিদাসের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বসতঘরের খাটের নিচে, রান্নাঘর এবং টিউবওয়েলের পাশ থেকে ৪১টি প্লাস্টিকের জারকিনে রাখা ৪১০ লিটার দেশীয় মদ তৈরির উপকরণ (জাওয়া), ১৭ কেজি চিটাগুড়, সাড়ে আট লিটার চোলাই মদ এবং মদ বিক্রির নগদ ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

অভিযানের সময় প্রদীপ দাসকে গ্রেপ্তার করা হলেও তার সহযোগী সুবিধা রাণী ওরফে বুচি এবং সুনিয়া জাম্বু পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন

পুলিশের দাবি, উদ্ধার হওয়া উপকরণ দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে দেশীয় মদ উৎপাদন ও বিক্রি করা হচ্ছিল। তদন্তের মাধ্যমে এ চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রী কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
টাঙ্গাইলের সখীপুরে তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার চটানপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত কাঞ্জু মিয়ার ছেলে। তিনি বড়চওনা রফিকরাজু স্কুলের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। দুলু মিয়ার প্রথম স্ত্রী আসমা বেগম জানান, প্রায় ১০ বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। কয়েক বছর আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার তালাক হলেও ওই বাড়িতে দুলু মিয়ার নিয়মিত যাতায়াত ছিল। আমরা বারবার বলেও তাকে ফেরাতে পারিনি। ওরাই আমার স্বামীকে মেরে ফেলেছে। অন্যদিকে দুলু মিয়ার দ্বিতীয় স্ত্রী জরিনা বেগম জানান, তালাকের পর দুলু মিয়ার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। নিহতের ছেলে আজহার মিয়া বলেন, তার বাবা গত রাতে দোকানে চা পান করে বাড়িতে ফেরেন। পরে আবার বাইরে বের হন। এরপর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তার বাবার মরদেহ রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা জানান, দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আরটিভি/এমএইচজে
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রী কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
মুন্সীগঞ্জে একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় একই দিনে দুই প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে এক দম্পতির ঘরে এসেছে দুই কন্যাসন্তান, অন্য দম্পতির ঘরে দুই পুত্রসন্তান। দুই দম্পতিরই এটি প্রথম সন্তান।
মুন্সীগঞ্জে একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ
ঘুমন্ত গৃহবধূকে ছোবল দিল বিষাক্ত সাপ, দুই দফা অ্যান্টিভেনমেও বাঁচল না প্রাণ
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে মেছা. মোছলেহা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
ঘুমন্ত গৃহবধূকে ছোবল দিল বিষাক্ত সাপ, দুই দফা অ্যান্টিভেনমেও বাঁচল না প্রাণ
এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা এ মুহূর্তে সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
জামালপুরে জ্যান্ত পাখি খাওয়া সেই ‘বাজিখোর’ গ্রেপ্তার
জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকা বাজিতে জীবিত শালিক পাখি খাওয়ার অভিযোগে সাদুল্লাহ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
জামালপুরে জ্যান্ত পাখি খাওয়া সেই ‘বাজিখোর’ গ্রেপ্তার
আরও পড়ুন
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
টাকা না পেয়ে স্ত্রীকে বেঁধে নির্যাতনের অভিযোগ
মিরসরাই সীমান্তে বিপুল ভারতীয় মদ ও গরু জব্দ
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের