ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জুমার নামাজে জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নিতে গিয়ে ধরা, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৮:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

গাজীপুরের একটি মসজিদে জুমার নামাজে দান করার সময় ৫০০ টাকার দুটি জাল নোট ধরিয়ে ৮০০ টাকা ফেরত নিতে গিয়ে ধরা পড়েছেন এক ব্যক্তি। এসময় উদ্ভূত পরিস্থিতি থেকে বাঁচতে নিজেকে সাংবাদিক বলেও পরিচয় দেন তিনি।

শনিবার (২০ জুন) সকালে জাল টাকাসহ তাকে আদালতে পাঠায় পুলিশ।

এর আগে, শুক্রবার (১৯ জুন) মহানগরীর গাছা থানার অধীন ৩৫ নম্বর ওয়ার্ডের বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের সময় তাকে আটক করেন মুসল্লিরা।

আটক ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাওয়াতুল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে হানিফ মিয়া। বর্তমানে তিনি ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার পূর্ব নাখালপাড়া এলাকায় বসবাস করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ মিয়া দুটি ৫০০ টাকার নোট দিয়ে ২০০ টাকা দান এবং বাকি ৮০০ টাকা ফেরত চান। এসময় এক মুসল্লির সন্দেহ হলে তিনি নোট দুটি ভালোভাবে পরীক্ষা করেন। পরে আরও কয়েকজন যাচাই করে নিশ্চিত হন, নোট দুটি জাল। সঙ্গে সঙ্গে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে গাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিন গাছা থানায় লিখিত অভিযোগ করেন।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, আটক ব্যক্তির কাছ থেকে সাতটি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনায় ৬ কেজি আইস উদ্ধার
খুলনার জিরো পয়েন্ট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে এসআরবি-৬ ও বিজিবি-২১-এর যৌথ দল।
খুলনায় ৬ কেজি আইস উদ্ধার
যে গ্রামে নারীরাই সামলান পূজার সব দায়িত্ব
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের সলেমানপুর সাহাপাড়ায় দুর্গাপূজার সব আয়োজন করছেন নারীরা। প্রতিমা সাজানো, মন্দিরের সাজসজ্জা, বাজার-সদাই, পুরোহিত ঠিক করা থেকে শুরু করে অতিথি আপ্যায়ন— সব দায়িত্বই পালন করছেন তারা। এ উদ্যোগের শুরু ২০২৫ সালে, যখন কয়েক বছর ধরে পুরুষদের উদ্যোগে পূজার আয়োজন বন্ধ ছিল।
যে গ্রামে নারীরাই সামলান পূজার সব দায়িত্ব
৬ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল চালু
টানা ৬ দিন বন্ধ থাকার পর বুধবার (১৪ অক্টোবর) থেকে চালু হয়েছে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল।
৬ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল চালু
পানিতে ডুবে প্রাণ গেল জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের
হবিগঞ্জের বাহুবলে বাড়ির পাশের পুকুরে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে।
পানিতে ডুবে প্রাণ গেল জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের
১০ টাকার বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নির্জনে নিয়ে গেলেন ভ্যানচালক
বরগুনায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে জলিল (৫০) নামে এক ভ্যানচালকের বিরুদ্ধে।
১০ টাকার বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নির্জনে নিয়ে গেলেন ভ্যানচালক
আরও পড়ুন
হাবিপ্রবিতে তিন দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
হাবিপ্রবিতে বাসের অবস্থান জানতে ‘HSTU বাস কই’ অ্যাপসের উদ্ভাবন
চাকরি না খুঁজে উদ্যোক্তা হতে হবে: ড. আব্দুল্লাহ আল মামুন
হাবিপ্রবিতে ব্লাস্ট প্রতিরোধী ও চরাঞ্চল উপযোগী ধানের জাত উদ্ভাবনে নতুন সম্ভাবনা