ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সড়কের পাশে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৪:০৯ পিএম
ছবি: সংগৃহীত

নাটোর সদর উপজেলার লক্ষীপুর ওষুধি গ্রাম সংলগ্ন একটি সড়কের পাশে বাঘ আকৃতির প্রাণী দেখা পাওয়ার খবরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২১ জুন) সন্ধ্যার আগে এই প্রাণীটিকে গ্রামটির সড়কের পাশে ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যেতে দেখা যায়। পরে শহিদুল্লাহ নামে এক যুবক দূর থেকে প্রাণীটির ভিডিও ধারণ করেন, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি দেখে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের দাবি, এটি একটি বড় শেয়াল।

প্রত্যক্ষদর্শী শহিদুল্লাহ বলেন, ওষুধি গ্রামের আমির গঞ্জ বাজারের সড়কের পাশে ভুট্টার জমির মধ্যে দিয়ে বাঘ আকৃতির প্রানীটি হেঁটে যাচ্ছে। পরে মোবাইলে ভিডিও ধারণ করি। এ সময় এক দেড়’শ মানুষ জড়ো হয়ে প্রানীটিকে ধাওয়া করলে মাঠের ভিতরের ভুট্টার জমির মধ্যে ঢুকে পড়ে। পরে আর কোন খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় যুবক নুরুজ্জামান বলেন, বাঘের কথা শুনে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সবাই নিজে নিজে সতর্কতা অবলম্বন করছে। বাচ্চাদের বাড়ির বাইরে যেতে দিচ্ছেনা।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত ওসি মো. মুনসুর রহমান বলেন, এমন ঘটনা শুনেছি। গ্রামবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছি। সন্ধ্যার পর একা চলাচল না করা এবং গবাদিপশু নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

নাটোর ফরেস্ট রেঞ্জার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএফএনটিসি বন বিভাগ) মো. জাহিদুল ইসলাম বলেন, ভিডিওতে প্রাণীটিকে স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এ অঞ্চলে বাঘ বসবাস করে না। এ বিষয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এটি শিয়াল বা এ জাতীয় সমগোত্রীয় কোনো প্রাণী হতে পারে।

যদি পরবর্তী প্রাণীটিকে আবার দেখা যায়, অনুরোধ থাকবে—কেউ যেন প্রাণীটিকে বিরক্ত বা উত্যক্ত না করেন। বিষয়টি বন বিভাগকে অবহিত করে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করব এবং প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর সঙ্গে সমন্বয় করে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এর বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, নাটোর মূলত কৃষিনির্ভর জেলা এবং সুন্দরবন থেকে অনেক দূরে অবস্থিত। এখানে বাঘ আসার কোন সুযোগ নেই। ভিডিও দেখে এটা বড় আকৃতির শেয়াল মনে হয়েছে। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। বাঘ হলে লোকজন দেখলে আক্রমণ করত। কিন্তু তা না করে পালিয়ে গেছে। তার মানে এটা বাঘ না। তারপরেও বন বিভাগের পক্ষ থেকে খোঁজ খবর নেওয়া হবে।

আরও পড়ুন

প্রাথমিকভাবে ধারণা করছেন, প্রাণীটি আশপাশের জলাভূমি বা ঝোপঝাড় এলাকায় আশ্রয় নিয়ে থাকতে পারে। তবে এটি সত্যিই বাঘ কিনা, তা নিশ্চিত করতে তদন্ত করবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী
হবিগঞ্জের মাধবপুর উপজেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চৌমুহনী খুর্শিদ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রায় ৩২ জন শিক্ষক-কর্মচারী প্রতিষ্ঠান তহবিল থেকে দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পাওয়ার অভিযোগ করেছেন।
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী
গর্তে হাত দিয়ে অজ্ঞাত প্রাণীর কামড়ে শিশুর মৃত্যু
পটুয়াখালীর রাঙ্গাবালীতে গর্তে হাত দেওয়ার পর অজ্ঞাত প্রাণীর কামড়ে রাইসা মনি নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
গর্তে হাত দিয়ে অজ্ঞাত প্রাণীর কামড়ে শিশুর মৃত্যু
নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস ও অটোরিকশা চলাচল বন্ধ
নওগাঁয় সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাসের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের পর উভয় পক্ষই দ্বিতীয় দিনের মতো যান চলাচল বন্ধ রেখেছে।
নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস ও অটোরিকশা চলাচল বন্ধ
অভিমান করে ঘর ছেড়ে সীমান্তের পথে তিন স্কুলছাত্রী, অতঃপর...
স্কুলে যাওয়ার কথা বলে সকালে বাড়ি থেকে বের হয় তিন সহপাঠী স্কুলছাত্রী। কিন্তু স্কুলে না গিয়ে তারা প্রথমে চলে যায় পাবনা বাস টার্মিনালে। সেখান থেকে বাসে নাটোর, এরপর রংপুর হয়ে কুড়িগ্রাম। লক্ষ্য ছিল সীমান্ত এলাকার দিকে যাওয়া। শেষ পর্যন্ত অপরিচিত এলাকায় পথ হারিয়ে ফেলায় তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। স্থানীয় এক পুলিশ কর্মকর্তার পরিবারের সহায়তায় উদ্ধার করা হয় তিন স্কুলছাত্রীকে।
অভিমান করে ঘর ছেড়ে সীমান্তের পথে তিন স্কুলছাত্রী, অতঃপর...
বন্ধুর বিয়েতে বাংলাদেশে এসে মুগ্ধ ৪ মালয়েশীয় নাগরিক
বাংলাদেশি বন্ধুর বিয়েতে অংশ নিতে মালয়েশিয়া থেকে শরীয়তপুরের ভেদরগঞ্জে এসে স্থানীয় মানুষের আন্তরিকতা, গ্রামীণ পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতার কথা জানিয়েছেন চার মালয়েশীয় নাগরিক।
বন্ধুর বিয়েতে বাংলাদেশে এসে মুগ্ধ ৪ মালয়েশীয় নাগরিক
আরও পড়ুন
৫০ শয্যার হাসপাতাল: এক্স-রে আছে-ফিল্ম নেই, জেনারেটর আছে-তেল নেই
টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায়
সোমবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 
নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার