ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে বখাটের কারাদণ্ড

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১০:১৩ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক বখাটেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্কুল প্রাঙ্গণে নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে রনি মিয়া (১৮) নামের এক বখাটেকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ জুন) দুপুরে স্থানীয় জনতার সহায়তায় হাতেনাতে আটকের পর তাকে এই সাজা দেওয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সকিনা আক্তার।

অভিযুক্ত রনি মিয়া উপজেলার খাটিংগা গ্রামের আলমগীর মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে নবম শ্রেণির এক ছাত্রীকে অশোভন কথা ও অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্তের সময় ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে হাতেনাতে আটক করে প্রশাসনকে খবর দেন।

আরও পড়ুন

খবর পেয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সকিনা আক্তার ঘটনাস্থলে উপস্থিত হয়ে দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারা অনুসারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সকিনা আক্তার জানান, স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা তাকে আটক করে প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে আসার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় রায়েশা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
৫ কোটি টাকার সেতুতে রডের বদলে জিআই তার ব্যবহার
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়ন থেকে শরীফপুর ইউনিয়নে সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন হাছানহাট সংযোগ সেতুর ফুটপাতের স্ল্যাবে রডের পরিবর্তে জিআই তার দিয়ে ঢালায়ের অভিযোগ উঠেছে।
৫ কোটি টাকার সেতুতে রডের বদলে জিআই তার ব্যবহার
স্বামী পেশাদার পাখি শিকারি, প্রতিবাদে ৩ বছর ধরে বাবার বাড়িতে স্ত্রী
হবিগঞ্জের মাধবপুরে পেশাদারভাবে বন্যপ্রাণী ও পাখি শিকারের অভিযোগে স্বামীর ঘর ছেড়ে প্রায় তিন বছর ধরে বাবার বাড়িতে অবস্থান করছেন তানিয়া আক্তার নামে এক গৃহবধূ।
স্বামী পেশাদার পাখি শিকারি, প্রতিবাদে ৩ বছর ধরে বাবার বাড়িতে স্ত্রী
নবীনবরণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০
কলেজের আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
নবীনবরণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই তরুণী (২০) বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই
আরও পড়ুন
৫ ‘গাঁজাখোর’ আটকের পর বেরিয়ে এলো আসল পরিচয়
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি মদ, বিয়ার, এস্কাফ ও গাঁজাসহ নারী গ্রেপ্তার
মাইকিং করেও দুর্ভোগ লাঘব হলো না ৮০ হাজার মানুষের
ট্রেনে ছিনতাই চক্রের ২ নারী সদস্য আটক