ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রেমিকাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করলেন তরুণ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৯:১৩ পিএম
এবায়দুল ইসলাম রাইয়ান। ছবি: সংগৃহীত

প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণ। বুধবার (২৫ জুন) গভীর রাতে বরিশাল নগরীর সাগরদী ধান গবেষণা রোড এলাকার সোনামদ্দিন সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম এবায়দুল ইসলাম রাইয়ান (২২)। তিনি ওই এলাকার মৃত মাহবুব রহমান সিকদারের ছেলে এবং বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রাইয়ানের সঙ্গে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। তবে গত চার থেকে পাঁচ দিন ধরে ওই তরুণী তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এতে রাইয়ান মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের দাবি।

নিহতের চাচা বাবুল খাঁ জানান, রাইয়ানের মা অসুস্থ থাকায় বুধবার রাতে ওষুধ সেবন করে ঘুমিয়ে পড়েন। এদিকে গভীর রাতে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলেন রাইয়ান। একপর্যায়ে প্রেমিকাকে ভিডিও কলে রেখেই রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে লুঙ্গি বেঁধে গলায় ফাঁস দেন তিনি।

তিনি আরও জানান, আত্মহত্যার সময় ঘটনাটি দেখতে পেয়ে ওই তরুণী রাইয়ানের বন্ধুদের বিষয়টি জানান। পরে বন্ধুরা দ্রুত তার বাসায় গিয়ে দরজায় ধাক্কাধাক্কি করলেও রাইয়ানের মা গভীর ঘুমে থাকায় তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।

পরে রাত পৌনে ৪টার দিকে রাইয়ানের মা জেগে ওঠার পর দরজা খোলা হলে বন্ধুরা তাকে উদ্ধার করে মোটরসাইকেলে করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তবে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর ইমুতে প্রেমের সম্পর্ক। সেই প্রেমের টানে ঢাকা থেকে কুমিল্লায় গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছরের এক কিশোরী।
টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী
প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক
শেরপুরের নালিতাবাড়ীতে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। অভিযুক্ত শফিকুল ইসলাম ওই এলাকার সবদর আলীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে শফিকুল ইসলাম ভুক্তভোগী পরিবারের বসতঘরে প্রবেশ করেন। একপর্যায়ে সুযোগ বুঝে ঘরে থাকা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ সময় বাড়িতে থাকা অন্য স্বজনরা বিষয়টি দেখতে পেয়ে শফিকুলকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে বিকেলে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শফিকুলকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় কয়েকজনের দাবি, আটক শফিকুল ইসলামও বুদ্ধিপ্রতিবন্ধী। নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) দেবাশীষ দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এসআর
প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক
বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিলো ‘ক্লিন চাঁদপুর’
শহরের যেখানে-সেখানে বর্জ্য ফেলা বন্ধ করে ব্যক্তি উদ্যোগে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’। ‘বর্জ্য জমা দিন, খাদ্য ও গাছ নিন’ স্লোগানে শহরের বিভিন্ন এলাকায় বর্জ্য সংগ্রহের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে খাবার ও গাছ বিতরণ করছে সংগঠনটি।
বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিলো ‘ক্লিন চাঁদপুর’
অস্ত্র দেখিয়ে রিল বানিয়ে প্রচার, ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজন আটক
নোয়াখালীর হাতিয়ায় কিশোরগঞ্জে কিশোর গ্যাং ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজনকে আটক করছে পুলিশ।
অস্ত্র দেখিয়ে রিল বানিয়ে প্রচার, ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজন আটক
২৬ ঘণ্টা পর মিলল লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ
অবশেষে দীর্ঘ প্রায় ২৬ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটের পাশের মেঘনা নদী থেকে লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হওয়া যাত্রী রবিনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
২৬ ঘণ্টা পর মিলল লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ
আরও পড়ুন
স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুর কারাগারে
হাসপাতালে ছেলের জন্ম দিলেন স্ত্রী, খরচ জোগাতে না পেরে ভয়াবহ সিদ্ধান্ত নিলেন হালিম 
মা ও ৮ মাসের ভাতিজিকে হত্যা নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য