ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রেমিকের সহায়তায় সাবেক স্বামীকে জিম্মি করলেন তরুণী, অতঃপর...

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৭:৪৩ পিএম
গ্রপ্তার তরুনী ও তার প্রেমিক। ছবি: আরটিভি

সাবেক স্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকায় গিয়ে জিম্মি হওয়া মুন্সীগঞ্জের এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাবেক স্ত্রীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ভুক্তভোগী ওই যুবক সাবেক স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাকে কৌশলে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে রাজধানীর গুলশান এলাকার একটি বাসায় আটকে রেখে তার পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

আরও পড়ুন

পুলিশ আরও জানায়, ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে। পরে মামলার তদন্তে তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় পুলিশ অপহৃত ব্যক্তির অবস্থান শনাক্ত করে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের উদ্যোগে সোমবার (২৯ জুন) ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত সাবেক স্ত্রীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নওগাঁয় রাতে পাচারের সময় ১২০ বস্তা সার হাতেনাতে আটকে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারভর্তি দুটি গাড়ি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেফাজতে রেখেছে। একই সঙ্গে জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
নোয়াখালীর সদর উপজেলায় চুরির অভিযোগে মো. কবির হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু
শপিং শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মো. ইমান আলী (৪৮) নামে এক ব্যক্তির।
বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু
কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
আরও পড়ুন
মুন্সীগঞ্জে ৩৫৭ পূজামণ্ডপে ‘বড় বরাদ্দ’
মুন্সীগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের যুবক গ্রেপ্তার
ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দিতেন সুমি, অতঃপর...
পূজার প্রস্তুতি সভায় গিয়ে জামায়াত নেতা লাঞ্ছিত