ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

কলা গাছে ‘শেষ জামানার আলামত’

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৬:০২ পিএম
ছবি: সংগৃহীত

ঝালকাঠির শহরতলীর গাবখান এলাকায় একটি কলাগাছে এক ছড়ায় একের পর এক ১২টি মোচা ধরায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিরল এ ঘটনা দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ। স্থানীয়দের অনেকেই এটিকে বিস্ময়কর ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন এটি ‘শেষ জামানার ইঙ্গিত’।

জানা গেছে, গাবখান এলাকার নদীর পাশ ঘেঁষে মো. রিপন নামে এক ব্যক্তি প্রায় এক বছর আগে রাস্তার পাশে কয়েকটি কলাগাছের চারা রোপণ করেন। সম্প্রতি গাছগুলোর মধ্যে একটি গাছে কলার ছড়া বের হয়। তবে সাধারণত একটি ছড়ায় একটি মাত্র মোচা হওয়ার কথা থাকলেও ওই গাছটিতে ধাপে ধাপে মোট ১২টি মোচা বের হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, প্রতিটি মোচাতেই কলা ধরেছে। প্রায় ৬ ফুট উচ্চতার এই গাছটি দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন। অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। ফলে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দারা জানান, তাদের এলাকায় এমন ঘটনা আগে কখনও দেখা যায়নি। গ্রামের বাজার, চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ‘১২ মোচার কলাগাছ’। অনেকেই এটিকে প্রকৃতির এক বিরল ঘটনা হিসেবে উল্লেখ করছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, জীবনে অনেক কলাগাছ দেখেছি, কিন্তু একটি ছড়ায় ১২টি মোচা কোনোদিন দেখিনি। এটা সত্যিই বিস্ময়কর।

আরেক স্থানীয় বাসিন্দা মতিন বলেন, এমন অদ্ভুত ঘটনা আগে শুনিনি বা দেখিনি। অনেকে এটাকে শেষ জামানার আলামত বলছেন। তবে কৃষি সংশ্লিষ্টদের মতে, এটি প্রকৃতির একটি বিরল জিনগত বা পরিবেশগত পরিবর্তনের ফল হতে পারে। তারপরও ব্যতিক্রমী এ কলাগাছটি এখন ঝালকাঠির মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অস্ট্রেলিয়ার নাগরিকের ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা, এরপর যা ঘটল
যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনে ট্রেনের ভেতর থেকে শাহেদ বায়ান (৬৫) নামে এক অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে আকাশ গাঙ্গুলী নামে এক যুবককে আটক করা হয়েছে। 
অস্ট্রেলিয়ার নাগরিকের ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা, এরপর যা ঘটল
পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতি বছরই সেন্টমার্টিনে ভিড় করেন পর্যটকেরা। দীর্ঘ অপেক্ষার পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপটি। তবে দ্বীপে পর্যটন শুরু হলেও চলছে না জাহাজ। আগামী ৫ থেকে ৬ নভেম্বরের মধ্যে এ রুটে জাহাজ চলাচল শুরুর চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই পাঁচ দিন পর্যটকেরা কীভাবে সেন্টমার্টিনে পৌঁছাবেন? জানা যাচ্ছে, এই সময় পর্যটকদের দ্বীপে যাতায়াতের জন্য ভরসা করতে হবে ট্রলার কিংবা স্পিডবোটের ওপর। অর্থাৎ, ১ থেকে ৫ নভেম্বর পর্যন্ত যারা সেন্টমার্টিন ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের এই বিকল্প জলযানেই যাতায়াত করতে হবে। তবে ট্রলার বা স্পিডবোটে যাতায়াতের ক্ষেত্রে আবহাওয়া, সমুদ্রের অবস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক দ্বীপটি ভ্রমণ করতে পারবেন। পর্যটকদের বরণ করে নিতে এরই মধ্যে নতুন সাজে প্রস্তুত করা হয়েছে দ্বীপের হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্টগুলো। তবে পর্যটন মৌসুম শুরু হলেও জাহাজ চলাচল নিয়ে তৈরি হয়েছে নানা জটিলতা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেয়েছে তিনটি জাহাজ। কিন্তু এখনো নৌপরিবহন অধিদপ্তরের ভয়েজ লাইসেন্স, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) রুট পারমিট এবং জাহাজ চলাচলের সময়সূচি চূড়ান্ত হয়নি। এ ছাড়া পর্যটকদের টিকিট বিক্রির জন্য ট্যুরিজম বোর্ডের সফটওয়্যারও এখনো চালু করা সম্ভব হয়নি। এসব প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় আপাতত কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরুর বিষয়টি অনিশ্চিত হয়ে আছে। সংশ্লিষ্টদের আশা, প্রয়োজনীয় অনুমোদন ও আনুষঙ্গিক কার্যক্রম শেষ করে আগামী ৫ থেকে ৬ নভেম্বরের মধ্যে জাহাজ চলাচল শুরু করা সম্ভব হবে। আরটিভি/টিআর
পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
উলশী-যদুনাথপুর প্রকল্পের ৫০ বছর: স্বেচ্ছাশ্রমে গ্রামীণ উন্নয়নের ঐতিহাসিক দৃষ্টান্ত
দেশের গ্রামীণ উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে জনসম্পৃক্ততার এক ঐতিহাসিক দৃষ্টান্ত উলশী-যদুনাথপুর খাল খনন প্রকল্পের ৫০ বছর পূর্ণ হচ্ছে আজ। ১৯৭৬ সালের এই দিনে যশোরের শার্শা উপজেলায় তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান খনন কাজের উদ্বোধন করেন।
উলশী-যদুনাথপুর প্রকল্পের ৫০ বছর: স্বেচ্ছাশ্রমে গ্রামীণ উন্নয়নের ঐতিহাসিক দৃষ্টান্ত
৮ মামলার আসামিকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখলো দুর্বৃত্তরা
খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শহীদুলের নামে মাদক ও হত্যাসহ ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৮ মামলার আসামিকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখলো দুর্বৃত্তরা
দুর্গন্ধের উৎস থেকে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
যশোরের কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানক্ষেতের পাশ থেকে ২ নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
দুর্গন্ধের উৎস থেকে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
আরও পড়ুন
আরটিভির ঝালকাঠি প্রতিনিধি জলিলের মা আর নেই
ঝালকাঠিতে অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু
সৌদির সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির, দেশে অসহায় পরিবার
অভিযানে গিয়ে স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯