ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ভারতে পাচারকালে ১০ সোনার বারসহ আটক চোরাকারবারি

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৩:৫০ পিএম
আটক চোরাকারবারি। ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ মামুনুর রশীদ (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলার হাটখোলা সীমান্তের সালুয়া বিল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মামুনুর রশীদ জয়পুরহাট জেলার পাঁচবিবির রতনপুর গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল এবং হাটখোলা বিওপির নিয়মিত দল সীমান্ত এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালীন একজন ব্যক্তিকে ধানক্ষেতে কাজ করার উদ্দেশ্যে আসতে দেখে বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করে। এ সময় সে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির এক পর্যায়ে তিনি স্বর্ণের বার বহনের বিষয়টি স্বীকার করেন। এরপর ধানক্ষেতের কাদা থেকে পলিথিনে মোড়ানো ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ২২ ক্যারেটের ১০টি স্বর্ণের বারের মোট ওজন ১ কেজি ১৮৫ গ্রাম, যার আনুমানিক সিজার মূল্য দুই কোটি সাতাশ লক্ষ তিরাশি হাজার টাকা। এছাড়া তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড ফোন এবং দুটি সিম কার্ড জব্দ করা হয়।

জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ এবং আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরটিভি/এসএইচএম/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদপুরে প্রায় ৭ কোটি টাকার অবৈধ জাল জব্দ
মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে চাঁদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা।
চাঁদপুরে প্রায় ৭ কোটি টাকার অবৈধ জাল জব্দ
ফেসবুকে অস্ত্র দেখিয়ে ভিডিও, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেপ্তার ২
সোমবার (১২ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।
ফেসবুকে অস্ত্র দেখিয়ে ভিডিও, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেপ্তার ২
আরটিভিতে সংবাদ প্রকাশ: এনসিপিতে পদ পাওয়া সেই প্রাণিসম্পদ কর্মকর্তা বরখাস্ত
সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চরফ্যাশন উপজেলা কমিটিতে সাংগঠনিক পদে থাকার অভিযোগে ভোলার চরফ্যাশনের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সফিউল্লাহ জগলুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আরটিভিতে সংবাদ প্রকাশ: এনসিপিতে পদ পাওয়া সেই প্রাণিসম্পদ কর্মকর্তা বরখাস্ত
সুনামগঞ্জের সুধাংশু বিশ্বাস হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের সুধাংশু বিশ্বাস হত্যা মামলায় রবিন বিশ্বাস নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। 
সুনামগঞ্জের সুধাংশু বিশ্বাস হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
মা ইলিশ রক্ষায় জেলেদের পাশে ‘ক্লিন চাঁদপুর’
সাগর থেকে নদীর মিঠা পানিতে ডিম ছাড়তে আসা মা ইলিশ ধরা থেকে বিরত থাকার জন্য ৮ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এই সময়ে চাঁদপুরের পদ্মা-মেঘনা উপকূলীয় জেলেদের সচেতন করা ও খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে ‘ক্লিন চাঁদপুর’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন।
মা ইলিশ রক্ষায় জেলেদের পাশে ‘ক্লিন চাঁদপুর’
আরও পড়ুন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে’
দিল্লিতে রেড অ্যালার্ট জারি
যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে চেন্নাইগামী উড়োজাহাজে আগুন