ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনার জালে কেপ ভার্দের গোল, কথা রাখছেন ব্রাজিলভক্ত সেই চিকিৎসক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৩:২৪ পিএম
আর্জেন্টিনার জালে কেপ ভার্দের গোল, কথা রাখছেন ব্রাজিলভক্ত সেই চিকিৎসক। ছবি: এএফপি

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দে আর্জেন্টিনার বিপক্ষে অন্তত একটি গোল করতে পারলেই এক বছর বিনামূল্যে রোগী দেখবেন বলে ঘোষণা দিয়েছিলেন রংপুরের পীরগাছার ডা. মাহফুজার রহমান বাঁধন, শিশু চিকিৎসক।

ম্যাচে কেপ ভার্দে আর্জেন্টিনার জালে দুটি গোল করার পর নিজের অঙ্গীকারে অটল থাকার কথা জানিয়েছেন তিনি। শনিবার (৪ জুলাই) সকালে দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানান ডা. মাহফুজার রহমান বাঁধন।

তিনি বলেন, সারাবছর পেশাগত ব্যস্ততায় কাটলেও ফুটবল বিশ্বকাপ এলে ভিন্ন ধরনের আনন্দে মেতে ওঠার সুযোগ তৈরি হয়। প্রিয় দলকে সমর্থন, প্রতিদ্বন্দ্বী দলকে ট্রল, আবার খেলা শেষে সবাই মিলে আড্ডা এসবই বিশ্বকাপের সৌন্দর্য।

নিজের সমর্থনের প্রসঙ্গে তিনি বলেন, আমি আপাদমস্তক ব্রাজিলের সমর্থক এবং আর্জেন্টিনার বিপক্ষে। আর্জেন্টিনার বিরুদ্ধে কলাগাছ খেললেও আমি কলাগাছকেই সমর্থন করব। সেই জায়গা থেকেই কেপ ভার্দেকে সমর্থন করেছি। যদিও তারা ৩-২ গোলে হেরেছে, তবে পুরো ১২০ মিনিট আর্জেন্টিনাকে যেভাবে চাপে রেখেছে, সেটাই আমাদের আনন্দের বিষয়।

তিনি বলেন, আর্জেন্টিনার খেলা দেখে মনে হয়েছে, এই দল নিয়ে খুব বেশি দূর যাওয়া কঠিন হবে। আর মেসি অবসরে গেলে আর্জেন্টিনা আগের মতো শক্তিশালী থাকবে না।

নিজের ঘোষণার বিষয়ে তিনি বলেন, আমি আমার প্রতিশ্রুতিতে অটল। আগামী এক বছর কেপ ভার্দের জার্সি পরে আমার চেম্বারে এলে কোনো রোগীর কাছ থেকে ভিজিট নেওয়া হবে না।

আরও পড়ুন

তবে বিনামূল্যে চিকিৎসাসেবা পেতে একটি শর্তও রয়েছে। আগামী এক বছর কেপ ভার্দের জার্সি পরে তার চেম্বারে এলে কোনো রোগীর কাছ থেকে ভিজিট নেওয়া হবে না বলে জানিয়েছেন এই চিকিৎসক।

এর আগে শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ঘোষণা দেন, কেপ ভার্দে যদি আর্জেন্টিনার বিপক্ষে অন্তত একটি গোল করতে পারে, তাহলে তিনি এক বছর বিনামূল্যে রোগী দেখবেন। পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনা তৈরি করে।

ডা. বাঁধনের ওই ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার রাতেই গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে কেপ ভার্দের দুই গোলের পর নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা দিয়ে আবারও আলোচনায় আসেন তিনি।

ডা. মাহফুজার রহমান বাঁধন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুরোগ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন। পাশাপাশি নিজ জন্মস্থান পীরগাছায় স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দিয়ে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছেন।

উল্লেখ্য, বিশ্বকাপের রাউন্ড অব ৩২ এর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে কঠিন লড়াই করেছে অভিষিক্ত কেপ ভার্দে। তবে শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়নদের ৩-২ গোলে হেরে মাঠ ছেড়েছে আফ্রিকান দেশটি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
‘টাকার লোভ দেখিয়ে’ শিশুকে বাড়ি নিয়ে যান বৃদ্ধ, অতঃপর...
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই
রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হত্যার হুমকি, ভাঙচুর