রাতের আঁধারে ধ্বংস প্রতিবন্ধী হাফেজ শরীফের স্বপ্ন

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ০৬:৩০ পিএম


রাতের আঁধারে ধ্বংস প্রতিবন্ধী হাফেজ শরীফের স্বপ্ন
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাতের আঁধারে এক প্রতিবন্ধী ব্যক্তির কলাবাগান কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

জীবিকার একমাত্র অবলম্বন হয়ে ওঠা বাগানটি এভাবে ধ্বংস হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী হাফেজ শরীফ ভূঁইয়া।

শুক্রবার (৩ জুলাই) রাতে উপজেলার সীমান্তবর্তী পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হাফেজ শরীফ ভূঁইয়া জানান, এর আগেও কয়েক দফায় তার বাগানে হামলা চালানো হয়। প্রথমে ৭০টি, পরে ১৮০টি এবং সর্বশেষ আরও ২৪০টি কলাগাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। সব মিলিয়ে তার ৪৯০টি ফলনশীল কলাগাছ নষ্ট করা হয়েছে। পাশাপাশি ২০টি লিচুর চারা ও ১৫টি আমের চারাও কেটে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

তিনি অভিযোগ করেন, অনেক কষ্ট করে গড়ে তোলা এই বাগানই ছিল তার পরিবারের আয়ের প্রধান উৎস। বারবার গাছ কেটে দেওয়ায় তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

স্থানীয়রা বলেন, একজন প্রতিবন্ধী মানুষের জীবিকার ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission