ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা যুবক, অতঃপর...

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৭:৪২ পিএম
ছবি: আরটিভি

নওগাঁর পোরশা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি (সমমান) পরীক্ষায় প্রক্সি (অন্যের হয়ে পরীক্ষা) দেওয়ার অপরাধে মূল পরীক্ষার্থী ও প্রক্সি দাতা— উভয়কেই আটক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১৭৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​শনিবার (৪ জুলাই) পোরশা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মূল পরীক্ষার্থী পোরশা থানার বারিন্দা গ্রামের মো. জাহিদ হাসান (২১) এবং প্রক্সি পরীক্ষার্থী একই থানার দেওনাপাড়া গ্রামের বিপ্লব বর্মন (২০)।

​পরীক্ষা কেন্দ্র ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার এইচএসসি (সমমান) পরীক্ষা চলাকালীন পোরশা সরকারি কলেজ কেন্দ্রে মূল পরীক্ষার্থী জাহিদ হাসানের রোল নম্বরের বিপরীতে পরীক্ষা দিচ্ছিলেন বিপ্লব বর্মন। পরীক্ষা কক্ষে ডিউটিরত শিক্ষক বিপ্লবের আচরণ ও প্রবেশপত্র দেখে বিষয়টি টের পান। তাৎক্ষণিকভাবে তিনি কেন্দ্রে কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করেন।

আরও পড়ুন

​খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরীক্ষা কক্ষে গিয়ে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হন এবং প্রক্সি পরীক্ষার্থী বিপ্লব বর্মনকে আটক করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল পরীক্ষার্থী জাহিদ হাসানকেও পরীক্ষা কেন্দ্রে ডেকে নিয়ে আটক করা হয়। একইসঙ্গে তাদের দুজনকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

​এরপর পরীক্ষা কেন্দ্রেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইন ১৯৮০-এর ১৩(৩-ক) ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের মামলা নং-৯৬ ও ৯৭-এর মাধ্যমে আটককৃত উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একই সাথে ১৭৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

​নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাবলিক পরীক্ষায় জালিয়াতি রোধে প্রশাসন ও পুলিশ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। আটককৃত দুই আসামিকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে পাঠানো হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
সীমান্তে বিএসএফের অপচেষ্টা রুখে দিল বিজিবি
ছাগলে পাতা খাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা
করলা ক্ষেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৭