ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

বান্দরবানে টানা বর্ষণে হেলে পড়েছে বিদ্যুতের খুঁটি, চার উপজেলায় সরবরাহ বন্ধ

বাসস

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১২:৫০ পিএম
ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবানের ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন মূল লাইনের একটি খুঁটি হেলে পড়ায় জেলার চারটি উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বান্দরবান-কেরানিহাট সড়কের রেইচা সড়কের এ ঘটনায় বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

একই সঙ্গে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবায়ও চরম বিঘ্ন সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় মোবাইল ফোনে চার্জ না থাকায় যোগাযোগ ব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছে।

আরও পড়ুন

বান্দরবান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন জানিয়েছেন, ভারী বৃষ্টিতে বান্দরবান কেরানীহাট সড়কের রেইচা এলাকায় মাটি নরম হয়ে মূল বিদ্যুৎ লাইন ৩৩ কেভি সঞ্চালন লাইনের একটি খুঁটি রাস্তার ওপর হেলে পড়েছে।

এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি দ্রুত বিদুৎ সরবরাহ সচল করার জন্য। খুঁটি হেলে পড়ায় বান্দরবান শহরের বড় বাসগুলো চট্টগ্রাম-ঢাকার উদ্দেশ্যে যেতে পারছে না। তবে ওই সড়ক দিয়ে ছোট ছোট গাড়ি যেতে পারছে।

তিনি আরও জানান, রাত ১১টা থেকে ১২টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ সচল করার জন্য আমরা চেষ্টা করছি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যশোরে ‘বরিশালের ইলিশ’ বলে ভারতীয় ইলিশ বিক্রি করে ধরা, অতঃপর...
যশোর বড় বাজারের ভারতীয় ইলিশ মাছকে দেশীয় বলে উচ্চমূল্যে বিক্রি করার অভিযোগে এক আড়তদারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
যশোরে ‘বরিশালের ইলিশ’ বলে ভারতীয় ইলিশ বিক্রি করে ধরা, অতঃপর...
মাটিয়ান হাওরে বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে বজ্রপাতের শিকার হয়ে শিপু মিয়া (২৭) নামে চুনাপাথর পরিবহনকারী এক নৌযান শ্রমিকের মৃত্যু হয়েছে।
মাটিয়ান হাওরে বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু
ব্র্যান্ডের নামে তৈরি হচ্ছিল নকল বৈদ্যুতিক তার, অতঃপর...
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিভিন্ন ব্র্যান্ডের নামে নকল বৈদ্যুতিক তার তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল তার তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম, কাঁচামাল ও প্রস্তুতকৃত বৈদ্যুতিক তার জব্দ করা হয়।
ব্র্যান্ডের নামে তৈরি হচ্ছিল নকল বৈদ্যুতিক তার, অতঃপর...
ব্যক্তি মালিকানার গাছ কাটতেও লাগবে অনুমোদন, অমান্য করলে মামলা
ফরিদপুরের আলফাডাঙ্গায় ব্যক্তি মালিকানাধীন জমির গাছ কাটার ক্ষেত্রেও সরকারি অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। অনুমতি ছাড়া গাছ কাটলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সরাসরি মামলা দায়েরের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ব্যক্তি মালিকানার গাছ কাটতেও লাগবে অনুমোদন, অমান্য করলে মামলা
সতিনের কাছে যাওয়ায় শিশুসন্তানকে হত্যা করলেন মা
টাঙ্গাইলের সখিপুরে পারিবারিক কলহের জেরে আকলিমা আক্তার নামে মায়ের ছুরিকাঘাতে মো. আশরাফুল ইসলাম নামে সাড়ে তিন বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রতিবেশীরা আকলিমাকে দড়ি দিয়ে বেঁধে আটকে রেখেছেন।
সতিনের কাছে যাওয়ায় শিশুসন্তানকে হত্যা করলেন মা
আরও পড়ুন
ঢাকাসহ ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস
প্রায় দুই বছর পর মাতৃভূমিতে ফিরলেন ১৮ বম সদস্য
কিশোরীকে গর্ভপাত করানোর পর মিলল ‘ভয়ংকর সত্য’
শসার বস্তা খুলতেই বের হলো ৬০ হাজার পিস ইয়াবা