ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৬:২৯ এএম
ছবি: সংগৃহীত

লঘুচাপজনিত অতিবৃষ্টিতে যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, মাঠ কিংবা বিদ্যালয়ে যাতায়াতের রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেসব বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

বুধবার (৮ জুলাই) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহাম্মদ স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। যেসব বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেগুলোতেও আশ্রয়কেন্দ্র চালু থাকা পর্যন্ত পাঠদান বন্ধ থাকবে বলেও জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, সাম্প্রতিক অতিবৃষ্টিতে যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, মাঠ ও চলাচলের রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেসব বিদ্যালয়ে আবশ্যিকভাবে শ্রেণি পাঠদান বন্ধ রাখতে হবে। ইতোমধ্যে যেসব প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, সেগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ার পুরো সময়জুড়েই শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। কোনো অবস্থাতেই অতি উৎসাহী হয়ে জলমগ্ন বা ঝুঁকিপূর্ণ কোনো বিদ্যালয়ে পাঠদান চালু রাখা যাবে না।

নির্দেশনাটি চট্টগ্রাম জেলার সব উপজেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তাদের আওতাধীন সব উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব তেলের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ
ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ীসহ নিহত ২
‎লালমনিরহাট সদর উপজেলার রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বসুনিয়াবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় ট্রাক, মোটরসাইকেল ও গরু বহনকারী নছিমন খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি গরুও মারা গেছে।
ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ীসহ নিহত ২
গাজীপুরে কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা
গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় সকাল থেকেই দলে দলে শ্রমিকরা গেছেন তাদের কর্মস্থলে। বেতন বাড়ানো দাবিতে গত কয়েক দিনের আন্দোলনের প্রেক্ষিতে কিছুটা উৎকণ্ঠা থাকলেও প্রায় দুই হাজার কারখানার মধ্যে অর্ধশত কারখানা ছাড়া বাকিগুলোতে উৎপাদন কার্যক্রম চলছে স্বাভাবিক গতিতে। 
গাজীপুরে কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা
১৫ বছর ধরে জরাজীর্ণ সেতু, ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের মোল্লাডাঙ্গী এলাকায় প্রায় ১৫ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে একটি গুরুত্বপূর্ণ সেতু। মানিকোঠা বাজার ও চৌকদার বাজারের সংযোগ সড়কে অবস্থিত সেতুটির বিভিন্ন অংশ ভেঙে গেছে।
১৫ বছর ধরে জরাজীর্ণ সেতু, ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের
মুন্সীগঞ্জে বসতঘর পুড়ে ছাই
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অগ্নিকাণ্ডে একটি দোতলা টিনশেড বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ঘরের আসবাবপত্র পুরে ছাই হয়ে গেছে। 
মুন্সীগঞ্জে বসতঘর পুড়ে ছাই
আরও পড়ুন
বাস থেকে জাপানি পিস্তল ও গুলিসহ আটক ২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন
১০ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস করিয়ে দেন ৩ কর্মচারী!
চবির হলের কক্ষে বই নেই, মিলল গাঁজা-বিয়ারের বোতল