ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারী বর্ষণে বাড়ল কাপ্তাই হ্রদের পানি, কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রে সর্বোচ্চ উৎপাদন

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৫:৩৯ পিএম
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই। ছবি: আরটিভি

বিগত এক সপ্তাহের বেশি সময় ধরে ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি হুঁ হুঁ করে বৃদ্ধি পাচ্ছে। আর এর ফলে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে এ বছরে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

গত এক সপ্তাহ আগে হ্রদের পানি ৭৮ ফুট মিনসি লেভেলের কাছে থাকলেও মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে হ্রদের পানি ১০২ দশমিক ২৫ ফুট মিনসি লেভেল অতিক্রম করেছে। সেই সঙ্গে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন ২২২ মেগাওয়াট ছাড়িয়েছে।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, মঙ্গলবার সকাল ৯টায় পানির লেভেল ছিল ১০২ দশমিক ২৫ ফুট মিন সি লেভেল। কেন্দ্রের ৫টি ইউনিট থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২ শত ২২ মেগাওয়াট। যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন। এর আগে গত বছরের নভেম্বর মাস পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ২ শত মেগাওয়াট ছাড়িয়ে গেলেও হ্রদে পানি স্বল্পতায় গত বছরের ডিসেম্বর হতে বিদ্যুৎ উৎপাদন ২০০ মেগাওয়াটের নীচে চলে আসে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘ঘরের শত্রু বিভীষণ’ কথার সত্যতা মিলল ভাঙ্গায়, পুড়ে অঙ্গার বাবা
ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে আসমান হাওলাদার ওরফে আসমত (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবার ঘরে আগুন দেওয়ার অভিযোগে তার ছেলে সুজন হাওলাদারকে (৩৩) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
‘ঘরের শত্রু বিভীষণ’ কথার সত্যতা মিলল ভাঙ্গায়, পুড়ে অঙ্গার বাবা
সীমান্তে সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ
সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১০ লাখ টাকা মূল্যের ২ হাজার ১৯৬ পিস ভারতীয় কসমেটিকস জব্দ করেছে জামালপুর ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্তে সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ
পরীক্ষার ফরম পূরণে বেশি টাকা আদায়ের ঘটনায় ইউএনওর হস্তক্ষেপ, অতঃপর...
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এই তিন বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৮ হাজার টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকেরা। এ নিয়ে বিদ্যালয়টিতে অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
পরীক্ষার ফরম পূরণে বেশি টাকা আদায়ের ঘটনায় ইউএনওর হস্তক্ষেপ, অতঃপর...
কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
সুনামগঞ্জ পৌর শহরে কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকার মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আমির উদ্দিন (৩৫) নামের এক চানাচুর বিক্রেতা। তার সততায় মুগ্ধ হয়ে স্বর্ণালংকারের মালিক তাকে পাঁচ হাজার টাকা উপহার দিয়েছেন।
কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
সীমান্তের রাজা পাহাড় এলাকায় অভিযান, মিলল বিপুল ভারতীয় পণ্য
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী রাজা পাহাড় এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বডি স্প্রে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
সীমান্তের রাজা পাহাড় এলাকায় অভিযান, মিলল বিপুল ভারতীয় পণ্য
আরও পড়ুন
দেশে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান
খেলার মাঠের দাবিতে যুবসমাজের মানববন্ধন
সেনাবাহিনীর অর্থায়নে লংগদুতে তৈরি হচ্ছে হেরিংবোন সড়ক
সাজেকে অস্থিরতা, দুর্বৃত্তের গুলিতে আহত নারী হাসপাতালে চিকিৎসাধীন