গাইবান্ধায় পুকুর থেকে কচুরি ফুল তুলতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের পুটিমারি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নীরব (৮) পুটিমারি গ্রামের আব্দুল্লাহ ব্যাপারীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরে অন্য শিশুদের সঙ্গে কচুরি ফুল তুলতে যায় নীরব। এ সময় পুকুরে পড়ে সে ডুবে যায়। দীর্ঘ সময় পার হয়ে গেলেও ভাসতে না দেখে তার সহপাঠীদের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান (রিপন) বলেন, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে পানিতে ডুবে শিশুমৃত্যুর ঝুঁকি এড়াতে সার্বক্ষণিক তাদের নজরে রাখতে হবে।
আরটিভি/আইএম




