ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ক্রেন থেকে ছিঁড়ে পড়ল কনটেইনার

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১১:০২ এএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে জাহাজ কনটেইনার নামানোর সময় গ্যান্ট্রি ক্রেনের ওয়্যার (তার) ছিঁড়ে কনটেইনার পড়ে গেছে। তবে এতে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (১৮ জুলাই) রাতে সিসিটি-৩ জেটিতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কনটেইনারে করে আমদানি করা বড় গাছ নামানোর সময় কি গ্যান্ট্রি ক্রেনের তার ছিঁড়ে কনটেইনারটি নিচে রাখা একটি প্রাইম মুভারের উপর পড়েছে। এতে ক্রেন কনটেইনার ও লরি ক্ষতিগ্রস্ত হয়েছে। কনটেইনারটি থেকে বেরিয়ে এসেছে গাছের গুঁড়ি। এ ঘটনায় বন্দর কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, চট্টগ্রাম কনটেইনার টার্মিনালের ৩ নম্বর বার্থে (সিসিটি-৩) কনটেইনার খালাসের সময় ঘটে যাওয়া একটি অপারেশনাল দুর্ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিক নিরাপত্তা ও উদ্ধার পদক্ষেপ গ্রহণ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 'চ্যাং হাই’ নামে জাহাজ থেকে গ্যান্ট্রি ক্রেন-৪ এর মাধ্যমে একটি ৪০ ফুটের আমদানি কনটেইনার নামানোর সময় স্প্রেডারের লেসিং ছিঁড়ে কনটেইনারটি উক্ত ক্রেনের বিমের ওপর পড়ে যায়। এতে ক্রেন ও কনটেইনার উভয়ই আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সর্বোচ্চ বন্দর নিরাপত্তা প্রোটোকল তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

তিনি জানান, যান্ত্রিক ত্রুটির মূল কারণ উদঘাটনে চবক কর্তৃক অবিলম্বে একটি বিশেষ কারিগরি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাতেই দুর্ঘটনাকবলিত কন্টেইনারটি নিরাপদ অপসারণ এবং ইকুইপমেন্ট উদ্ধারের কাজ শুরু হয়েছে।

তিনি আরও জানান, বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করছে যে, সিসিটি-০৩ এর নির্দিষ্ট স্পটটি ব্যতীত বন্দরের অন্যান্য সকল বার্থে কনটেইনার হ্যান্ডলিং ও সার্বিক অপারেশনাল কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক ও সচল রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুতের দুই কর্মীকে বেধড়ক পিটুনি
পটুয়াখালীর বাউফলে বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে গ্রাহক ও তার পরিবারের সদস্যদের হামলার শিকার হয়েছেন পল্লী বিদ্যুতের দুই কর্মী।
সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুতের দুই কর্মীকে বেধড়ক পিটুনি
গাজীপুরে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন
গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
গাজীপুরে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন
ভূমিহীন সাইদারের হাতের ভেতর কাচ রেখেই সেলাই! 
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে বাম হাতে গভীর ক্ষত হয়েছিল সাইদার মিয়ার। ক্ষতস্থানে ঢুকে গিয়েছিল কাচের টুকরাও। তাকে নেওয়া হয় কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 
ভূমিহীন সাইদারের হাতের ভেতর কাচ রেখেই সেলাই! 
এক রাতেই সাবাড় কষ্টে গড়া বাগানের হাজারো কলাগাছ
বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামে দুই কৃষকের প্রায় ১ হাজার ৪০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
এক রাতেই সাবাড় কষ্টে গড়া বাগানের হাজারো কলাগাছ
রেলওয়ের জায়গায় ঢুকে গেল ভবন, ‘চরম মাশুল’ দিচ্ছেন ১০৫ জন
ময়মনসিংহে রেলওয়ের জমি দখল করে ১৮ তলা এলিট টাওয়ার নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্মাণাধীন ভবনটির কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে, ভবনটির অনুমোদিত নকশা বাতিলের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা।
রেলওয়ের জায়গায় ঢুকে গেল ভবন, ‘চরম মাশুল’ দিচ্ছেন ১০৫ জন
আরও পড়ুন
‘তোদের জন্য টাকা দিয়ে এনেছি মরণের টিকিট’: ৮ পিস্তল দেখিয়ে হুমকির ভিডিও ভাইরাল
মিরসরাইয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩
চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা দেবে জাইকা
নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিতে চট্টগ্রাম ওয়াসার ‘বড় উদ্যোগ’