ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০১:৩৭ পিএম
গাংনী এতিমখানা। ছবি: আরটিভি

মেহেরপুরের গাংনী এতিমখানায় এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এতিমখানার সুপারিনটেনডেন্ট ও কর্তব্যরত চিকিৎসকের ভিন্ন মত পাওয়া গেছে।

রোববার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে এতিমখানার মাদরাসা কক্ষ থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত শিশুর নাম হাসান (৯)। সে গাংনীর আযান গ্রামের বিপ্লব হোসেনের ছেলে।

হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য হেফাজতে নিয়েছে গাংনী থানা পুলিশ।

গাংনী এতিমখানার সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান জানান, সকালের খাবার শেষে সবাই বাইরে কাজে গেলেও হাসান রুমে ছিল। কিছুক্ষণ পর দুই এতিম শিশু রুমে গিয়ে হাসানকে মেঝেতে পড়ে থাকতে দেখে। তার মুখে ছিল রক্তের দাগ। তখন তড়িঘড়ি করে হাসানকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটি মানসিক প্রতিবন্ধী টাইপের ছিল। মাদরাসায় সে এতিম শিশু হিসেবে ছিল।

আরও পড়ুন

গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহাবুবুর রহমান নয়ন জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। তার গলায় সন্দেহজনক দাগ রয়েছে। মরদেহের ময়নাতদন্ত হলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহের প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়ে ‘খেসারত’ দিলেন আইভীর আইনজীবীসহ ৩ জন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আইনজীবীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  
আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়ে ‘খেসারত’ দিলেন আইভীর আইনজীবীসহ ৩ জন
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী-বিজিবি
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী-বিজিবি
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে আলোচনা
আর মাত্র দুই দিন পর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব ঘিরে রাজশাহীর মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমায় রঙের আঁচড়, মণ্ডপ সাজসজ্জা ও পূজার আনুষঙ্গিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও কারিগরেরা। এর মধ্যে রাজশাহীর টাইগার সংঘের ৪৫ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে আলোচনা
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
সুনামগঞ্জ পৌর শহরের বাধনপাড়া আবাসিক এলাকার একটি বাসার পারিবারিক মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো রাধা-মদনমোহনের দুইটি মূল্যবান মূর্তি এবং এর গায়ে থাকা গহনাসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
আরও পড়ুন
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
মৃত্যুদণ্ড পেতে সহবন্দিকে হত্যা, ১৮ বছর পর সেই সাজাই কার্যকর
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!