ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

কৃষকের সোনালি দিন ফেরাতে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৬:২২ পিএম
ছবি: আরটিভি

কৃষকদের সোনালি দিন ফিরিয়ে আনতে কৃষিতে আধুনিক পদ্ধতির ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

রোববার (১৯ জুলাই) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষিঋণ মওকুফ ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আমি ব্যক্তি বুঝি না, দল বুঝি না। আমার লক্ষ্য একটাই, সেটি হচ্ছে বাংলাদেশ। দেশের কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কৃষক স্বনির্ভর হলে বাংলাদেশও স্বনির্ভর হবে। কৃষক উঠে দাঁড়ালে বাংলাদেশও এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, আজকের কৃষিঋণ মওকুফের মাধ্যমে কৃষকরা ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন। এ জন্য তিনি সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ৫ হাজার ৮৯২ জন কৃষকের প্রায় ৮ কোটি টাকার বেশি কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং তাদের জমির দলিল ফেরত দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রতিমন্ত্রী কৃষকদের মাঝে পাঁচটি করে গাছের চারা বিতরণ করেন।

জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী, বোদা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আহমেদ জোবায়েরসহ ঋণমুক্ত কৃষক-কৃষাণীরা।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোর হলেই বিয়ে, গায়ে হলুদের রাতে বরের মৃত্যু
গাইবান্ধায় বিয়ের আগের দিন জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন ২১ বছর বয়সী আরিফ শাহরিয়ার সৌমিক। কনের বাড়িতে বরবরণের আয়োজন, বরের বাড়িতে বিয়ের প্রস্তুতি সবকিছু মুহূর্তেই পরিণত হয়েছে শোকের আবহে।
ভোর হলেই বিয়ে, গায়ে হলুদের রাতে বরের মৃত্যু
এবার বাংলাদেশি দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ
শুক্রবার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। 
এবার বাংলাদেশি দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ
আজ যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
রাজশাহী ও গাইবান্ধার বিভিন্ন এলাকায় শুক্রবার (১৬ অক্টোবর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজশাহীর কয়েকটি এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
আজ যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দোকানে বসে থাকা লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
দুপুরে কমিটি ঘোষণা, বিকেলে ফেসবুক পোস্টে এনসিপি নেতার পদত্যাগ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন মামুন মজুমদার নামের এক নেতা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্ত জানান। তিনি উপজেলা কমিটিতে ১নম্বর যুগ্ম সমন্বয়কারী পদে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির আহবায়ক ব্যারিষ্টার মাজারুল ইসলাম সোহেল ও সদস্য সচিব সৈয়দ আহসান টিটু অনুমোদিত এনসিপি চৌদ্দগ্রাম উপজেলার আহবায়ক কমিটির ঘোষণার পর পরই মামুন মজুমদার ফেসবুকে পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। আহবায়ক কমিটিতে মামুন মজুমদারকে সহ সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে। ফেসবুক পোস্টে মামুন মজুমদার লেখেন, তিনি সব সময় রাজনৈতিকভাবে সচেতন থাকলেও প্রকাশ্য রাজনীতি থেকে দূরে ছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান এবং জাতীয় নাগরিক পার্টি গঠন পর্যন্ত দেশের ক্রান্তিকালে দায়বদ্ধতা থেকে দলটির বিভিন্ন কর্মসূচিতে সচেতনভাবে অংশ নিয়েছেন। তিনি আরো লেখেন, ব্যক্তিগত কারণে অনেক আগেই রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু জেলা এনসিপি চৌদ্দগ্রাম উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করার পর সেখানে নিজের নাম দেখতে পান, যা তার নিজস্ব মতামতের ভিত্তিতে হয়নি। এ কারণে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি উপজেলা কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং উপজেলা এনসিপিতে কাজ করা আত্মীয়স্বজন ও বন্ধুদের শুভকামনা জানান। পদত্যাগের বিষয়ে মামুন মজুমদার বলেন, কমিটি ঘোষণার আগেই তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়েছিলেন, কমিটিতে থাকবেন না। এরপরও ভুলবশত তাকে উপজেলা আহ্বায়ক কমিটিতে রাখা হয়েছে। এ কারণে ফেসবুকে পদত্যাগের পোস্ট দিয়েছেন। তবে জেলা কমিটির সদস্য হিসেবে থাকবেন বলেও জানান তিনি। এ দিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির সদস্যসচিব সৈয়দ আহসান টিটু জানান, মামুন মজুমদার লিখিত কোনও পদত্যাগপত্র জমা দেননি। তবে ফেসবুকে তার পদত্যাগের পোস্ট তারা দেখেছেন। এরই মধ্যে উপজেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক পদ থেকে তার নাম প্রত্যাহার করা হয়েছে। সৈয়দ আহসান টিটু আরও বলেন, তাদের ধারণা, কাঙ্ক্ষিত পদ না পাওয়ার কারণে মামুন মজুমদার ফেসবুকে পদত্যাগের পোস্ট দিয়েছেন। আরটিভি/টিআর
দুপুরে কমিটি ঘোষণা, বিকেলে ফেসবুক পোস্টে এনসিপি নেতার পদত্যাগ
আরও পড়ুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পানির ন্যায্য হিস্যা দিয়েই ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
মসজিদগুলোকে দলীয় কার্যালয় বানানোর চেষ্টা করা হয়েছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী
বিএসএফের বড় অপচেষ্টা রুখে দিলো বিজিবি