ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

স্রোতের টানে মানুষসহ ভেসে গেল ব্রিজ

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৭:২১ পিএম
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর উপর নির্মিত একটি ব্রিজ মানুষসহ ভেসে গেছে। তবে ব্রিজে থাকা লোকজন সাঁতরে নিরাপদে তীরে পৌঁছাতে সক্ষম হওয়ায় বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

সোমবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার নয়াপাড়া দক্ষিণ সন্ন্যাসীভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

নালিতাবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও বাঘবেড় ইউনিয়নের প্রশাসক মো. আনোয়ারুল কবীর ব্রিজটি ভেঙে ভেসে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাহাড়ি ঢলের স্রোতের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যেই ব্রিজটি পানিতে বিলীন হয়ে যায়। এ সময় ব্রিজে অবস্থানরত ব্যক্তিরা দ্রুত সাঁতরে নিরাপদ স্থানে চলে গিয়ে নিজেদের প্রাণ রক্ষা করেন।

আরও পড়ুন

জানা গেছে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে শেরপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উজান থেকে নেমে আসা ঢলের পানিতে মহারশী নদীর পানি উপচে ঝিনাইগাতী উপজেলার সদর বাজারে প্রবেশ করেছে। এতে বাজারের দোকানপাট, সড়ক ও আশপাশের এলাকা প্লাবিত হয়ে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

অন্যদিকে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলেও পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ধলী বিল এলাকার বহু বসতবাড়িতে বন্যার পানি ঢুকে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন অসংখ্য পরিবার। আকস্মিক এই বন্যায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

মো. আনোয়ারুল কবীর জানান, স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বৃষ্টি অব্যাহত থাকায় এবং উজান থেকে আরও পাহাড়ি ঢল নামার আশঙ্কায় বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ক্লাসরুম যেন মরণফাঁদ
হবিগঞ্জের মাধবপুরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। যে-কোনো সময় ছাদের অংশ ধসে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান চলছে। 
ক্লাসরুম যেন মরণফাঁদ
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
আরও পড়ুন
চিলিতে ভয়াবহ বন্যা, রাস্তায় ভেসে গেল গাড়ি
বগুড়ায় মাইক্রোবাসে তুলে নেওয়ার চার দিন পর স্কুলছাত্রী উদ্ধার
নেপালে ভয়াবহ বিপর্যয়ের ৩৭ দিন পর পর্যটককে জীবিত উদ্ধার
বন্যায় বিপর্যস্ত থাইল্যান্ড, সব জেলায় সতর্কবার্তা