ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সবকিছু ধ্বংস করে দেশ ছেড়ে পালিয়েছে ফ্যাসিবাদী সরকার: সংস্কৃতিমন্ত্রী

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৪:৫১ পিএম
ছবি: আরটিভি

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদী আমলে সবকিছু ধ্বংস করে দেশকে অন্ধকার যুগে অবতীর্ণ করে দেশ ছেড়ে পালিয়েছে ফ্যাসিবাদী সরকার। আমরা একটি ফ্যাসিবাদী চরম দুঃশাসনের কাল অতিক্রম করে তাকে পরাজিত করে জুলাই গণ-অভ্যুত্থানে বিপ্লবীরা অকাতরে জীবন দিয়ে ইতিহাস সৃষ্টি করে গেছেন।

শনিবার (২৫ জুলাই) দুপুরে মাগুরা পুলিশ লাইনে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ সময় 'সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ' এ প্রতিপাদ্য নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

আরও পড়ুন

সংস্কৃতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে এ দেশের শিল্প-সংস্কৃতি, শিক্ষা, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আদালত, প্রশাসন, পুলিশ, সিভিল প্রশাসন, ব্যাংক-বিমা আর্থিক প্রতিষ্ঠান সবকিছু ধ্বংস ও লুটপাট করে এ দেশে চরম আধিপত্যবাদী পদলেহি সরকার অন্ধকার যুগে অবতীর্ণ করে। আমরা সেই অন্ধকার যুগের অবসান ঘটিয়ে একটি নতুন স্বপ্নের আধুনিক বাংলাদেশ গড়তে চাই। একটি রেনেসাঁ সৃষ্টি করতে চাই তারেক রহমানের নেতৃত্বে এবং নবজাগরণ আনতে চাই।

এ সময় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম খান প্রমুখ।

অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিজ হাতে পুলিশ লাইনে গাছের চারা রোপণ করেন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন।

মাগুরা জেলা পুলিশ ও গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
মাগুরায় ১৬০টি পূজামণ্ডপে ৯৬ হাজার কেজি চাল বিতরণ 
ঋণ করে গড়া কলাবাগান এক রাতেই তছনছ, দিশেহারা কৃষক
মাগুরায় ইজিবাইকের চাপায় ব্যবসায়ীর মৃত্যু
অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খাঁন