ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নামাজ পড়াতে যাচ্ছিলেন ইমাম, পিটিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৫:০৪ পিএম
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ। ছবি: সংগৃহীত

যশোরের মনিরামপুরে ফজরের নামাজ পড়াতে যাওয়ার সময় দুর্বৃত্তদের হামলায় আমানুল্লাহ (৫২) নামে এক ইমাম মারাত্মক আহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তরা তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়েছে। আহত ইমাম মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

শনিবার (২১৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার হেলাঞ্চি ইউনিয়ন পরিষদ ভবনের পাশের রাস্তায় এ ঘটনা ঘটেছে। আহত আমানুল্লাহ স্থানীয় কৃষ্ণবাটি গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি হেলাঞ্চি বাজার মসজিদের ইমাম।

খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ বলেন, ‘আমানুল্লাহ আজ ভোরে নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে হেলাঞ্চি বাজার মসজিদে নামাজ পড়াতে আসছিলেন। এ সময় দুর্বৃত্তরা রড দিয়ে পিটিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে আমি মনিরামপুর হাসপাতালে গিয়ে ইমামকে দেখে এসেছি।’

আরও পড়ুন

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আলেক উদ্দিন বলেন, সকাল ৬টা ২০ মিনিটি আমানুল্লাহ নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তার মাথাসহ দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

খেদাপাড়া ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আহত ইমামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ক্লাসরুম যেন মরণফাঁদ
হবিগঞ্জের মাধবপুরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। যে-কোনো সময় ছাদের অংশ ধসে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান চলছে। 
ক্লাসরুম যেন মরণফাঁদ
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
আরও পড়ুন
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
আলমসাধুতে করে নিষিদ্ধ মুরগির বিষ্ঠা নিয়ে যাচ্ছিলেন দুই যুবক, অতঃপর...
যবিপ্রবিতে উচ্চশিক্ষায় দুই মাসব্যাপী সেমিনার সিরিজ উদ্বোধন 
যবিপ্রবিতে সিগারেট ধরানো নিয়ে জুনিয়রের হাতে সিনিয়র মারধরের শিকার