ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

রাজবাড়ীতে ট্রেন-বাস-মাহেন্দ্র-অটোরিকশার সংঘর্ষে একজনের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০১:০০ এএম
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর খানখানাপুর রেলক্রসিংয়ে তেলবাহী ট্যাংকার, মাহিন্দ্রা ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে মনোয়ার নামে এক মাহিন্দ্রার যাত্রী পীরদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত ২ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে দুর্ঘটনায় বাসের কোনো যাত্রী আহত হননি।

রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী শহরের খানখানাপুর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি তেলবাহী ট্রেন খানখানাপুর রেলগেট অতিক্রম করার সময় হঠাৎ ট্রেনটির পেছনের পাঁচটি বগি মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ইঞ্জিন ও সামনের অংশ রেলগেট পার হয়ে যাওয়ায় গেটম্যান রেললাইন ফাঁকা মনে করে ব্যারিয়ার তুলে দেন। এ সময় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা রেললাইন পার হওয়ার চেষ্টা করলে বিচ্ছিন্ন হয়ে আসা বগিগুলো সজোরে ওই যানবাহনগুলোকে ধাক্কা দেয়। সংঘর্ষে মাহিন্দ্রাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। বাসটি ধাক্কা খেয়ে রেললাইনের পাশের খাদে পড়ে যায় এবং অটোরিকশাটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে কয়েকজন আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ, রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। গুরুতর আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন

এদিকে দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই রেলগেট এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে উদ্ধারকাজ শেষে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। তবে দুর্ঘটনার পর থেকে সেখানে রেলওয়ে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাউ‌কে পাওয়া যায়‌নি।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) উত্তম কুমার ঘোষ গণমাধ্যমকে ব‌লেন, আমি ৯৯৯-এ কল পে‌য়ে দ্রুত ঘটনাস্থলে আ‌সি। ফায়ার সার্ভিসের সাথে উদ্ধার কাজে অংশ নেয় পুলিশ। আহতদের উদ্ধার ক‌রে দ্রুত হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোপালগঞ্জে বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে কৃষ্ণ বাড়ৈ (৩৫)ও মনোতোষ হালদার (৩৮)নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 
গোপালগঞ্জে বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুনে নিহত ১
এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুনে নিহত ১
একই দিনে জন্ম, একই দিনে পুকুরে ডুবে মৃত্যু দুই ভাই-বোনের
নিহত দুই শিশু ওই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে মিফতাহুল জান্নাত এবং জিল্লুর রহমানের ছেলে আব্দুল্লাহ আরাফ। তাদের দুজনেরই বয়স এক বছর ১০ মাস। তারা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাই-বোন।
একই দিনে জন্ম, একই দিনে পুকুরে ডুবে মৃত্যু দুই ভাই-বোনের
ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল থেকে গাউসিয়াগামী পথে পাকুন্ডা এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলার মুখে পড়েছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। 
ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি
নতুন এমপিও নীতিমালায় ঠাঁই হয়নি ডিগ্রি স্তরের তৃতীয় শিক্ষকদের 
বেসরকারি কলেজের ডিগ্রি (পাস) স্তরে বছরের পর বছর পাঠদান করেও এমপিওভুক্তির অনিশ্চয়তায় রয়েছেন ৬৬১ জন তৃতীয় শিক্ষক। 
নতুন এমপিও নীতিমালায় ঠাঁই হয়নি ডিগ্রি স্তরের তৃতীয় শিক্ষকদের 
আরও পড়ুন
গোপালগঞ্জে বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু
একই দিনে জন্ম, একই দিনে পুকুরে ডুবে মৃত্যু দুই ভাই-বোনের
মেয়ের বটির কোপে বৃদ্ধা মায়ের মৃত্যু
খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু