ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের নতুন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার (শেরপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল, শেরপুর জেলা শাখার নতুন কমিটির সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা । ছবি: আরটিভি

বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল, শেরপুর জেলা শাখার নতুন কমিটির সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরপুরের হোটেল আয়সার ইন-এর সম্মেলন কক্ষে জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মো. রাশেদুল হোসেন ডিয়ারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল কাদের লুটু।

সভায় বক্তব্য দেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হাতেম আলীসহ সংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদী সরকারের সব আবর্জনা পরিষ্কার করে দেশকে নতুন করে সাজাতে নতুন পরিকল্পনা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর নির্দেশনায় যার যার অবস্থান থেকে দলকে শক্তিশালী করতে কাজ করতে হবে।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শেরপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. রাশেদুল হোসেন ডিয়ারকে সভাপতি এবং মো. মুকুল হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাড়ি ছেড়ে পালিয়ে ভাড়াবাসায় সমকামিতা ৪ কিশোরীর, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুজন
কুষ্টিয়ার মিরপুরে টিকটকের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছেড়ে ঢাকায় যায় তিন কিশোরী। পরে নারায়ণগঞ্জের আরেক কিশোরীর সঙ্গে মিলিত হয়ে তারা ঢাকার হেমায়েতপুরে একটি বাসা ভাড়া নেয়। সেখানে দুই কিশোরী পবিত্র কোরআন স্পর্শ করে ‘বিয়ের’ আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় চার কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
বাড়ি ছেড়ে পালিয়ে ভাড়াবাসায় সমকামিতা ৪ কিশোরীর, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুজন
মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৬৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। 
মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...
রাজবাড়ীতে অভিযান চালিয়ে ৬০ বোতল দেশীয় মদ ও পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীকে আটক করা হয়।
দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাংগাইলে উদ্ধার
ঢাকার আশুলিয়ায় ২ বছরের শিশু অপহরণের ঘটনায় অপহরণকারী বেলী বেগমকে (৩৫) গ্রেপ্তার ও অপহৃত শিশু মীম আক্তারকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাংগাইলে উদ্ধার
আরও পড়ুন
শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে বন দখলও বন্ধ হবে: বনমন্ত্রী
চেক ডিজঅনার মামলায় ‘বড় খেসারত’ দিলেন ব্যবসায়ী
বগুড়ায় মাইক্রোবাসে তুলে নেওয়ার চার দিন পর স্কুলছাত্রী উদ্ধার