ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

মায়েদের জন্য ব্রেস্টফিডিং কর্নার গুরুত্বপূর্ণ: চসিক মেয়র

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম
ছবি: আরটিভি

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী ব্রিজ এলাকা ও কেন্দ্রীয় কারাগারের সামনে দুটি ব্রেস্টফিডিং কর্নার চালু করা হয়েছে। জনসমাগমপূর্ণ এসব এলাকায় শিশু নিয়ে আসা মায়েদের নিরাপদ ও নিরিবিলি পরিবেশে বুকের দুধ পান করানোর সুযোগ দিতে কর্নার দুটি স্থাপন করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নগরের কর্ণফুলী ব্রিজ এলাকা ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে দুটি ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। ডাকবাক্স ফাউন্ডেশনের উদ্যোগে এবং চসিকের সহযোগিতায় কর্নার দুটি স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ স্থানে ব্রেস্টফিডিং কর্নার থাকা প্রয়োজন। অনেক মা জনসমক্ষে শিশুকে বুকের দুধ পান করাতে অস্বস্তিবোধ করেন। আবার কোথাও উপযুক্ত ও নিরিবিলি জায়গা না থাকায় প্রয়োজনের সময় শিশুকে দুধ পান করানো সম্ভব হয় না। এসব বিষয় বিবেচনায় নিয়ে কর্নারগুলো স্থাপন করা হয়েছে।

মেয়র জানান, কর্ণফুলী ব্রিজ এলাকা ও কেন্দ্রীয় কারাগারের পাশাপাশি নগরের বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, বাস স্টেশন, পতেঙ্গাসহ গুরুত্বপূর্ণ জনসমাগমপূর্ণ স্থানে পর্যায়ক্রমে এ ধরনের ব্রেস্টফিডিং কর্নার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে ডাকবাক্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জিয়াউল হক পলাশ বলেন, মায়েদের প্রয়োজন বিবেচনায় ব্রেস্টফিডিং কর্নার স্থাপনের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনকে ধন্যবাদ। গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটি স্থানে এ সেবা চালুর জন্য জায়গা দেওয়ায় চসিকের প্রতি কৃতজ্ঞতা জানাই।

নতুন ব্রিজ এলাকায় স্থাপিত ব্রেস্টফিডিং কর্নারটি চালুর প্রায় এক মাসের মধ্যে ১৩৫ জন মা সেবা নিয়েছেন। এতে নগরে এ ধরনের সেবার প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ডাকবাক্স ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জিয়াউল হক পলাশ, ফুডি এক্সপ্রেস লিমিটেডের সিইও মো. শাহনেওয়াজ মান্নানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম-মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ
শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে রোহিঙ্গা নাগরিকদের নামে ভুয়া জন্ম ও মৃত্যু সনদ প্রদানের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম-মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ
ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী শিশুসহ ৫ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৫
মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে ট্রলারে যাত্রা, কক্সবাজারের লাবণী সৈকত পয়েন্টে উদ্ধার ২৮
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে অবৈধ পথে মালয়েশিয়াগামী ট্রলার বোঝাই নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে ট্রলারে যাত্রা, কক্সবাজারের লাবণী সৈকত পয়েন্টে উদ্ধার ২৮
ঝিনাইদহে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী যাদবপুর থেকে মহেশপুরগামী পাকা সড়কের বগা এলাকায় এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ
বাসের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার
ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসের ধাক্কায় শাহাজান কবির (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ভোলা-চরফ্যাশন সড়কের লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাসের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার
আরও পড়ুন
চবির হলের কক্ষে বই নেই, মিলল গাঁজা-বিয়ারের বোতল
প্রধানমন্ত্রীর জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী দিল চবি ছাত্রদল
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে চবিতে ছাত্রদলের মোটরসাইকেল মিছিল