ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

অবৈধ কারেন্ট জাল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০২:০৬ পিএম
মুন্সীগঞ্জে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ছবি: আরটিভি

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৯ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দয়াল বাজার (পাল বাড়ি) এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আনুমানিক ৩ লাখ বর্গমিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব। অভিযানে সহযোগিতা করে মুক্তারপুর নৌপুলিশ ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।

আরও পড়ুন

জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আ. মাবুদ, নৌপুলিশের সদস্যরা, সদর থানা পুলিশের সদস্য এবং সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম বলেন, অবৈধ কারেন্ট জালের ব্যবহার দেশের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। এতে মাছের প্রজনন বাধাগ্রস্ত হয় এবং জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে অবৈধ কারেন্ট জাল উৎপাদন, মজুত ও ব্যবহার রোধে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনা করবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে। এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
ভাইয়ের অটোরিকশার চাকায় পিষ্টে বোনের মৃত্যু
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকার নিচে পিষ্ট হয়ে সানজিদা নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 
ভাইয়ের অটোরিকশার চাকায় পিষ্টে বোনের মৃত্যু
বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন
নরসিংদীতে বিনামূল্যে ১০ লিটার দেশীয় মদ না দেওয়ায় তানভীর আহমেদ রাব্বি (৩০) নামে একটি দেশীয় মদের দোকানের ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন
সিলেটে মাদক-চোরাচালান দমনে কঠোর অভিযান, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার
সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে মাদক, চোরাচালান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ। 
সিলেটে মাদক-চোরাচালান দমনে কঠোর অভিযান, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার
কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান
চাঁদপুরের কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত ও মরণোত্তর শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ৬৬ জন এবং মরণোত্তর ১৮ জনসহ মোট ৮৪ জন শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়।
কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান
আরও পড়ুন
হেফজ বিভাগের ছাত্রকে রুমে নিয়ে যান শিক্ষক, ধামাচাপা দিতে মরিয়া ইউপি চেয়ারম্যান
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষ
এক্সপ্রেসওয়েতে গাছ ফেলে দুই ঘণ্টায় একাধিকবার ডাকাতি
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪