ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

কীর্তন থেকে ফেরার পথে নৌকাডুবি, নিখোঁজ ৪

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১১:৫৭ এএম
মইয়ার হাওরের বালুচর নামক এলাকায় উদ্ধার অভিযান চলছে। ছবি: আরটিভি

সুনামগঞ্জে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরের বালুচর নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত জগিন্দ্র দেব নাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ (৩০), একই এলাকার মৃত সুবল দেব নাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী (৬৫), মৃত অনিল দেব নাথের দুই ছেলে অরুণ দেবনাথ (৪০) ও অধীর দেবনাথ (৩৫)।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে পূর্ব ভবানীপুর এলাকার ১০ জন নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় হিন্দুধর্মীয় এক কীর্তন অনুষ্ঠানে যান। সেখান থেকে রাত সাড়ে ৩টার দিকে ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক স্থানে নৌকাটি ডুবে যায়।

এ সময় নৌকায় থাকা ১০ জনের মধ্যে ৬ জন সাঁতার কেটে তীরে উঠলেও এখন পর্যন্ত ৪জন নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রায় লিখতে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি
বিচারকেরা প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স অনুসন্ধানের ক্ষেত্রে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করতে পারেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। 
রায় লিখতে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি
দালালের উপযুক্ত বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের প্রতারণার শিকার হয়ে প্রতারকদের বিচার এবং নিরাপদ বিদেশযাত্রার আকুতি জানিয়ে একটি চিঠি লিখেছেন এক বিদেশগামী। চিঠিটি পাওয়া গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে।
দালালের উপযুক্ত বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জে জনজীবন, আরও ২৮ প্লাটুন বিজিবি মোতায়েন
কয়েকদিনের সহিংসতার পর গোপালগঞ্জের জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। রাত থেকে কোথাও নতুন করে কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নতুন করে ২৮ প্লাটুন বিজিবিসহ মোট ৫৫ প্লাটুন এবং ৭ প্লাটুনসহ মোট ১৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে।
স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জে জনজীবন, আরও ২৮ প্লাটুন বিজিবি মোতায়েন
শ্বশুরবাড়ির সদস্যদের নির্যাতনের বিচার চেয়ে পাগলা মসজিদে জামাইয়ের চিঠি
শাশুড়ি, শালা ও শালীর বিরুদ্ধে আর্থিক ও পারিবারিক নির্যাতনের নানা অভিযোগ তুলে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি দিয়েছেন এক ব্যক্তি। চিঠিতে প্রায় ১৯ লাখ ২৫ হাজার টাকা ক্ষতির কথা উল্লেখ করে আল্লাহ তায়ালার কাছে ন্যায়বিচার প্রার্থনা করেছেন তিনি।
শ্বশুরবাড়ির সদস্যদের নির্যাতনের বিচার চেয়ে পাগলা মসজিদে জামাইয়ের চিঠি
ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি খাওয়া নিয়ে এলোপাতাড়ি গুলি!
ঢাকার ধামরাইয়ে হিন্দু ধর্মাবলম্বীদের কীর্তন আয়োজনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে আনন্দ সুত্রধর (৩০) নামে এক ব্যক্তিকে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি খাওয়া নিয়ে এলোপাতাড়ি গুলি!
আরও পড়ুন
সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ৪
পিবিআইয়ের সহযোগিতায় ৮ মাস পর নিখোঁজ বাবাকে ফিরে পেলেন ছেলে
চালক নিখোঁজ, পরিত্যক্ত অবস্থায় মিলল অটোরিকশা
৪ দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণির রোহান, উদ্বিগ্ন পরিবার