ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে তিন মাদকসেবীর কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১০:২৬ পিএম
ছবি: আরটিভি

ঝালকাঠির রাজাপুরে মাদকসেবনের দায়ে তিন যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নলছিটি উপজেলার ভেড়নবাড়িয়া এলাকার মো. ইমন জোমাদ্দার (২৫), মো. সুমন ফরাজী (৩০) ও মো. সোহাগ হাওলাদার (১৮)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ওই তিন যুবক বিশখালী নদী পাড় হয়ে নলছিটির ভেড়নবাড়িয়া এলাকা থেকে রাজাপুর উপজেলার চল্লিশকাহনিয়া এলাকায় ইয়াবা ও গাঁজা কিনতে যান। এ সময় স্থানীয়রা তাদের আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে প্রশাসনের কর্মকর্তারা গিয়ে তাদের হেফাজতে নেন।

আরও পড়ুন

তাদের কাছ থেকে তিনটি ইয়াবা ট্যাবলেট ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের দোষী সাব্যস্ত করে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি এবং সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজিব।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। মাদকসেবনের দায়ে তিনজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘চোরের দশদিন, গৃহস্থের একদিন’, প্রবাদের সত্যতা মিলল ২৪ ঘণ্টার মধ্যেই
যাত্রী সেজে অটোরিকশাচালক জাহিদ রহমানকে (২০) গজারি বনে নিয়ে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর।
‘চোরের দশদিন, গৃহস্থের একদিন’, প্রবাদের সত্যতা মিলল ২৪ ঘণ্টার মধ্যেই
কুষ্টিয়ায় জেলা জজের বাসভবনে ককটেল বিস্ফোরণ
কুষ্টিয়ায় জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
কুষ্টিয়ায় জেলা জজের বাসভবনে ককটেল বিস্ফোরণ
রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদারের নির্দেশ
রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।
রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদারের নির্দেশ
জন্মদিনে এলাকাবাসীকে বিদ্যালয় উপহার দিলেন কবি
নিজের জন্মদিনে এলাকাবাসীর জন্য ব্যতিক্রমী উপহার হিসেবে নতুন একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন কবি, লোকগবেষক ও শিক্ষাবিদ সৈয়দ জাহিদ হাসান।
জন্মদিনে এলাকাবাসীকে বিদ্যালয় উপহার দিলেন কবি
যে তথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিয়েছিলেন ওসি!
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তারেক বিন ফয়েজকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
যে তথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিয়েছিলেন ওসি!
আরও পড়ুন
মাদকাসক্ত ছেলের ভয়ে দ্বারে দ্বারে ঘুরছেন বাড়িছাড়া মা
অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
ভিডিও কলে স্বামীকে রেখে গলায় ফাঁস নিলেন গৃহবধূ
সাময়িক পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, ফাঁস নিলো নবম শ্রেণির শিক্ষার্থী