ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ফার্মেসিতে কাঁধের ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১১:০৪ এএম
ছবি: সংগৃহীত

ব্যথার যন্ত্রণায় কাতর হয়ে কাঁধের ক্ষত দেখিয়ে যশোরের কেশবপুরে একটি ফার্মেসিতে চিকিৎসা নিয়েছে বিরল প্রজাতির একটি কালোমুখ হনুমান। সোমবার (৩ আগস্ট) দুপুরে কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড় সংলগ্ন আলফা মেডিক্যাল স্টোরে এ ঘটনা ঘটে। এ সময় আহত হনুমানটিকে দেখতে স্থানীয়দের ভিড় জমে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খাদ্যের সন্ধানে বের হওয়া হনুমানটি কাঁধে আঘাত নিয়ে ত্রিমোহিনী মোড় এলাকায় এসে একটি দোকানে ঢোকে। স্থানীয়রা তাকে খাবার দিলেও প্রথমে কিছুই খাচ্ছিল না। পরে সাংবাদিক এম এ রহমান একটি রুটি দিলে হনুমানটি তার কাঁধে উঠে হাত দিয়ে নিজের ক্ষতস্থান দেখানোর চেষ্টা করে।

বিষয়টি বুঝতে পেরে এম এ রহমান আহত হনুমানটিকে পাশের আলফা মেডিক্যাল স্টোরে নিয়ে যান। সেখানে ওষুধ কিনে তার কাঁধের ক্ষতস্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসার পর হনুমানটি কিছুটা স্বাভাবিক বোধ করলে সেখান থেকে চলে যায়।

সাংবাদিক এম এ রহমান বলেন, আমি হনুমানটিকে রুটি দিয়ে বলি, খাও, তোমার চিকিৎসার ব্যবস্থা করব। এরপরই সে আমার ঘাড়ে উঠে তার কাঁধের ক্ষতস্থান দেখাতে থাকে। পরে ফার্মেসি থেকে ওষুধ কিনে ক্ষতস্থানে লাগিয়ে দিই।

আরও পড়ুন

তিনি আরও বলেন, কেশবপুরের কালোমুখ হনুমান সংরক্ষণে সরকারিভাবে যে খাদ্য বরাদ্দ দেওয়া হয়, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে খাবারের সন্ধানে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে গিয়ে অনেক সময় তারা আহত হয়। বরাদ্দ বাড়ানো হলে কেশবপুরের ঐতিহ্যবাহী কালোমুখ হনুমান সংরক্ষণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে অসুস্থ প্রাণীটিকে সাহায্য করায় সাংবাদিক এম এ রহমানের প্রশংসা করেন বাংলাদেশ বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা।

তিনি জানান, দেশের তিন প্রজাতির হনুমানের দেখা মেলে যার মধ্যে একটি হলো কালোমুখ হনুমানের। এই প্রজাতির হনুমান প্রায় ২০০ বছর ধরে যশোরের কেশবপুর ও মনিরামপুর অঞ্চলে বসবাস করে আসছে। বুনো পরিবেশে এদের গড় আয়ু ১৮-৩০ বছর। সাধারণত জুলাই-অক্টোবর বা কোনো কোনো ক্ষেত্রে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এদের প্রজননকাল। স্ত্রী হনুমান ২০০ থেকে ২১২ দিন গর্ভধারণের পর সাধারণত ১/২টি বাচ্চা প্রসব করে। হনুমানের এই প্রজাতিটি গাছের কচিপাতা, শাকসবজি ও ফলমূল, ফুল খায়। তবে বসতবাড়ির কাছাকাছি বসবাস করায় মানুষের খাবারেও এরা অভ্যস্ত হয়ে পড়ছে।

তিনি বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা আইন)-২০১২ অনুযায়ী হনুমানের এই প্রজাতিটি সংরক্ষিত। তাই এটি হত্যা বা এর কোনো ক্ষতিকরা আইনত দণ্ডনীয় অপরাধ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের যেসব এলাকায় সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটটি গ্রামে টানা প্রায় আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গাছের ডালপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২। সোমবার (২ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।  নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সদর দপ্তর কার্যালয়ের আওতাধীন বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ৪ নম্বর ফিডারের অধীন ধলা, কদিম ছিলান, দাইড়পাড়া, মানিকপুর, সেকছিলান, পুকুরপাড় ছিলান, ডাঙ্গাপাড়া ছিলান ও ঘাটছিলান গ্রামের গ্রাহকেরা এ সময় বিদ্যুৎ সরবরাহ থেকে বিচ্ছিন্ন থাকবেন। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ে বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কর্তন ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে। তবে কাজের বাস্তব পরিস্থিতির ওপর নির্ভর করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সময় কিছুটা কম-বেশি হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২। আরটিভি/এসকে
দেশের যেসব এলাকায় সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
৫ বছরের শিশুকে লিচু বাগানে নিয়ে গেলেন জামায়াতকর্মী, অতঃপর...
পাবনার ঈশ্বরদীতে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত এক জামায়াতকর্মীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৫ বছরের শিশুকে লিচু বাগানে নিয়ে গেলেন জামায়াতকর্মী, অতঃপর...
নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ
দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ এনে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন।
নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে যাওয়াই কাল হলো শ্রাবনের
ঝিনাইদহে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করেতে গিয়ে পানিতে ডুবে শ্রাবন নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে যাওয়াই কাল হলো শ্রাবনের
‘আমার মৃত্যুর জন‍্য দায়ী সুমাইয়া, আমার ছেলেকে মারছে শরীফ’
পাবনার ঈশ্বরদীতে হৃদয় প্রামাণিক (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই ঘর থেকে হাতে লেখা একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে লেখা- আমার মৃত্যুর জন‍্য দায়ী সুমাইয়া, আমার ছেলেকে মারছে শরীফ, আমার জন‍্য দোয়া করবেন।
‘আমার মৃত্যুর জন‍্য দায়ী সুমাইয়া, আমার ছেলেকে মারছে শরীফ’
আরও পড়ুন
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বিপন্ন মুখপোড়া হনুমানের
সড়ক পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় বিপন্ন মুখপোড়া হনুমানের মৃত্যু
সুন্দরবনে নেই, মোংলায় এলো কীভাবে এই মুখপোড়া হনুমান!
পাচারের জন্য আনা তিন মহাবিপন্ন চশমাপরা হনুমান উদ্ধার