ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গুগল ম্যাপের নির্দেশনায় ভুল পথে পর্যটকবাহী বাস

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১১:১০ এএম
গুগল ম্যাপের ভুল নির্দেশনায় আটকা পর্যটকবাহী বাস । ছবি: সংগৃহীত

গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করতে গিয়ে খাগড়াছড়ির মানিকছড়িতে বিপাকে পড়েন সাজেক ভ্রমণ শেষে ফেরা একদল পর্যটক। ভুল পথে প্রবেশ করায় সরু সড়কে আটকে যায় তাদের বহনকারী বাস। পরে স্থানীয়দের চেষ্টায় প্রায় চার ঘণ্টা পর বাসটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে গাজীপুর থেকে আসা সেলফি পরিবহনের একটি বাসে করে গার্মেন্টসকর্মীদের একটি দল সাজেক ভ্রমণ শেষে ঢাকায় ফিরছিলেন। পথে খাগড়াছড়ি-ফেনী আঞ্চলিক সড়ক ব্যবহার না করে গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করে বাসটি মানিকছড়ি উপজেলার তিনটহরী-যোগ্যাছোলা গ্রামের একটি সরু সড়কে প্রবেশ করে।

একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে সড়কের একপাশে বাসের চাকা দেবে গেলে সেটি আটকে যায়। এতে বাসে থাকা নারী, শিশুসহ সব যাত্রী দুর্ভোগে পড়েন।

আরও পড়ুন

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা বাসটি উদ্ধারে এগিয়ে আসেন। রাত গভীর হওয়ায় এবং বাসে নারী ও শিশু থাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করেন।

স্থানীয়দের দীর্ঘ চেষ্টার পর প্রায় চার ঘণ্টা পর বাসটি উদ্ধার করে মূল সড়কে তোলা হয়। এরপর বাসটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, স্থানীয়দের সহযোগিতায় বাসটি নিরাপদে উদ্ধার করা হয়েছে। পরে সেটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
গুগল ম্যাপসে ভুয়া তথ্য দিয়ে নিজের নামে রাস্তার নামকরণ
গুগল ম্যাপেও লেক অন্টারিও এখন লেক আমেরিকা
ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে