ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১১:৫০ এএম
ছবি: সংগৃহীত

অচেনা রাস্তা, ভিড়ের শহর বা নতুন কোনো জায়গায় গেলে সঠিক গন্তব্য খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভরসা করা হয় গুগল ম্যাপের ওপর। কিন্তু সব সময় ইন্টারনেট না থাকায় অনেকেই সমস্যায় পড়েন। এখন আর সেই ঝামেলা নেই। কারণ ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যায় গুগল ম্যাপের অফলাইন ফিচার।

অফলাইন ম্যাপ কীভাবে কাজ করে

ভ্রমণে যাওয়ার আগে নির্দিষ্ট এলাকার ম্যাপ ডাউনলোড করে রাখলে ইন্টারনেট ছাড়াই সেই এলাকার পথনির্দেশনা পাওয়া যায়। এতে আগে থেকে সংরক্ষিত ম্যাপ ব্যবহার করে সহজেই গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়।

ম্যাপ ডাউনলোড করার সহজ নিয়ম

প্রথমে গুগল ম্যাপ অ্যাপ খুলে নিজের প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। এরপর অফলাইন ম্যাপ অপশন নির্বাচন করে প্রয়োজনীয় এলাকার ম্যাপ বেছে নিতে হবে। তারপর ডাউনলোড সম্পন্ন করলে সেই ম্যাপ ফোনে সংরক্ষিত থাকবে এবং ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে। ভালো ফলের জন্য নিয়মিত ম্যাপ আপডেট রাখার পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন

অফলাইন ম্যাপের সীমাবদ্ধতা

অফলাইন ম্যাপ সুবিধাজনক হলেও এতে কিছু সীমাবদ্ধতা রয়েছে। এতে লাইভ ট্রাফিক তথ্য পাওয়া যায় না। বিকল্প রাস্তা স্বয়ংক্রিয়ভাবে দেখায় না। এছাড়া গণপরিবহনের রিয়েল টাইম তথ্যও থাকে না। তাই জরুরি পরিস্থিতিতে অনলাইন ম্যাপের মতো এটি পুরোপুরি কার্যকর নয়।

সব মিলিয়ে, আগে থেকে ম্যাপ ডাউনলোড করে রাখলে ইন্টারনেট ছাড়াই সহজে পথ খুঁজে পাওয়া সম্ভব। ভ্রমণ বা নতুন জায়গায় যাওয়ার আগে এই ফিচারটি অনেক উপকারে আসতে পারে।

সূত্র: গুগল হেল্প


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধনী হতে না পারার ৬ কারণ
সম্প্রতি একটি সংবাদপত্রের প্রতিবেদনে উঠে এসেছে, মূলত ছয়টি ভুলের কারণে অনেক মধ্যবিত্ত মানুষের পক্ষে বড় অঙ্কের সম্পদ গড়ে তোলা সম্ভব হয় না। কী সেই ভুলগুলো? চলুন, জেনে নেওয়া যাক।
ধনী হতে না পারার ৬ কারণ
জিভের খেলায় মেতে ওঠার দিন আজ
কথা বলতে গিয়ে হঠাৎ জিভ জড়িয়ে যাওয়া কিংবা একই ধরনের কঠিন শব্দ দ্রুত উচ্চারণ করতে গিয়ে বারবার ভুল করা—এমন অভিজ্ঞতা কমবেশি সবারই আছে।
জিভের খেলায় মেতে ওঠার দিন আজ
সন্তানের খিটখিটে মেজাজের শুরু গর্ভ থেকেই!
গর্ভাবস্থায় মায়ের পুষ্টির প্রভাব পড়ে গর্ভস্থ সন্তানের শারীরিক ও মানসিক বিকাশে। নতুন এক গবেষণায় দেখা গেছে, এ সময় মায়ের শরীরে ভিটামিন সি-এর ঘাটতি থাকলে জন্মের পর শিশুর আচরণেও তার প্রভাব পড়তে পারে। বিশেষ করে ছয় মাস বয়সে শিশুর মধ্যে খিটখিটে মেজাজ, অস্থিরতা ও সহজে কান্নার প্রবণতা বেশি দেখা যেতে পারে। ‘ডেভেলপমেন্টাল সাইকোলজি’ সাময়িকীতে প্রকাশিত এ গবেষণায় ৩০০ জনের বেশি অন্তঃসত্ত্বা নারীর তথ্য বিশ্লেষণ করেন গবেষকরা। গর্ভাবস্থায় খাবার ও সম্পূরক খাবারের মাধ্যমে তাদের ভিটামিন সি গ্রহণের পরিমাণ এবং মানসিক চাপ, উদ্বেগ ও অবসাদের মাত্রা পরীক্ষা করা হয়। শিশুদের বয়স ছয় মাস হলে তাদের মা-বাবার কাছ থেকে আচরণ ও মেজাজ সম্পর্কে তথ্য নেওয়া হয়। এতে দেখা যায়, যেসব মা গর্ভাবস্থায় তুলনামূলক কম ভিটামিন সি গ্রহণ করেছেন, তাদের সন্তানদের মধ্যে নেতিবাচক আবেগ প্রকাশের প্রবণতা বেশি। সহজে বিরক্ত হওয়া, অস্থিরতা এবং সামান্য অস্বস্তিতে কান্নাকাটির মতো আচরণ দেখা গেছে এসব শিশুর মধ্যে। গবেষকদের মতে, গর্ভাবস্থায় মায়ের মানসিক চাপ খাবার ও পুষ্টির ওপরও প্রভাব ফেলতে পারে। এতে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এর সঙ্গে গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বিকাশ এবং পরবর্তী সময়ে আবেগ প্রকাশ ও নিয়ন্ত্রণের সক্ষমতার সম্পর্ক থাকতে পারে। গবেষণায় ভিটামিন সি সম্পূরক গ্রহণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। গবেষকদের ধারণা, ভিটামিন সি-এর অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান মানসিক চাপের ক্ষতিকর প্রভাব কমাতে ভূমিকা রাখতে পারে। তবে গবেষণাটি ভিটামিন সি-এর ঘাটতি ও শিশুর আচরণের মধ্যে একটি সম্পর্কের ইঙ্গিত দিয়েছে; সরাসরি কারণ প্রমাণ করেনি। তাই গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া ভিটামিন সি সম্পূরক গ্রহণ করা উচিত নয়। আরটিভি/এসআর  
সন্তানের খিটখিটে মেজাজের শুরু গর্ভ থেকেই!
ঘুম থেকে উঠার পর শুকিয়ে যাচ্ছে মুখ, যে সংকেত দিচ্ছে শরীর
সকালে ঘুম থেকে ওঠার পর মুখ শুকিয়ে থাকা, জিভ আঠালো লাগা কিংবা গলা শুকিয়ে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই।
ঘুম থেকে উঠার পর শুকিয়ে যাচ্ছে মুখ, যে সংকেত দিচ্ছে শরীর
প্রিয় টেডি বিয়ারকে জড়িয়ে ধরার দিন আজ
শৈশবের কত স্মৃতিই না জড়িয়ে থাকে একটি ছোট্ট টেডি বিয়ারের সঙ্গে! কখনো ঘুমের সঙ্গী, কখনো ভয় কাটানোর বন্ধু, আবার কখনো মন খারাপের দিনে একটুখানি স্বস্তি।
প্রিয় টেডি বিয়ারকে জড়িয়ে ধরার দিন আজ
আরও পড়ুন
গুগল ম্যাপসে ভুয়া তথ্য দিয়ে নিজের নামে রাস্তার নামকরণ
গুগল ম্যাপেও লেক অন্টারিও এখন লেক আমেরিকা
গুগল ম্যাপের নির্দেশনায় ভুল পথে পর্যটকবাহী বাস