ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

সাবেক ছাত্রলীগ সভাপতি রেজভী ভাণ্ডারিয়ায় গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৬:১৪ পিএম
সাব্বির হোসেন ওরফে রেজভী : ছবি আরটিভি

ঝালকাঠির রাজাপুর উপজেলা শহর ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেন ওরফে রেজভীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার শিয়ালকাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাব্বির হোসেন রেজভী পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

​বিষয়টি নিশ্চিত করে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, সাব্বির হোসেন রেজভীর বিরুদ্ধে থানায় ৩টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও ৯টি মামলা রয়েছে।

​এ সময় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

আরটিভি নিউজ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রীকে বেধড়ক পিটিয়ে গাছে টাঙিয়ে রাখলেন স্বামী, অতঃপর...
রোববার (১৮ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।
স্ত্রীকে বেধড়ক পিটিয়ে গাছে টাঙিয়ে রাখলেন স্বামী, অতঃপর...
রাস্তার কাজে ‘নয়-ছয়’, চার লাখ টাকা ইউপি সদস্যের পকেটে!
পাবনার সাঁথিয়ায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কোনো কাজ না করেই বরাদ্দকৃত চার লাখ টাকা তুলে নেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। প্রকল্প বাস্তবায়নে চরম অনিয়ম সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। 
রাস্তার কাজে ‘নয়-ছয়’, চার লাখ টাকা ইউপি সদস্যের পকেটে!
সীমান্তে উত্তেজনা, বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সীমান্তে উত্তেজনা, বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
কক্সবাজারে রিসোর্টে আগুন: বন্ধুদের সঙ্গে আর দেখা হবেনা ফাইজানের
চুয়াডাঙ্গার দক্ষিণ হাসপাতাল পাড়ার গলিতে আর কোনোদিন ফিরবেনা ফাইজান। বাড়ির সামনের ছোট্ট ফাঁকা মাঠেও বন্ধুদের সঙ্গে আর ক্রিকেট খেলবেনা সে। ফাইজানের মা ফারিয়া কবির কেক অর্ডার করেছিলেন। সেই কেকও আর কোনোদিন খাওয়া হবে না।
কক্সবাজারে রিসোর্টে আগুন: বন্ধুদের সঙ্গে আর দেখা হবেনা ফাইজানের
ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ পর্যটকের মরদেহ হাসপাতালের মর্গে
কক্সবাজারের ইনানী পাটুয়ারটেক টুপটুপ রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পোড়া মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।  শনিবার (১৭ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠায়।  কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শোভক্তদীন আহমেদ সোহেল জানান, পরিচয় শনাক্তে মরদেহের ডিএনএ টেস্টের জন্য আলামত সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে।   এর আগে, শনিবার সকাল ৭টায় কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় নারী-শিশুসহ ১০ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ৬ জনকে। নিহতরা হলেন— রাজধানী ঢাকার বনশ্রী এলাকার ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহজাবিন আলভী (২৩), খিলগাঁও এলাকার লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গা জেলার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহমেদ (৫)।  এই ঘটনায় আহত ছয়জন হলেন— মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শাহাব উদ্দিন (৩১), তার স্ত্রী ডা. নাফিজা নাওয়ার খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)। পুলিশ জানিয়েছে, টুপটুপ রিসোর্টে মোট ১৮ জন পর্যটক অবস্থান করছিলেন। তন্মধ্যে ২ জন মর্নিং ওয়ার্কে হোটেল থেকে বের হন। তারা বেঁচে যান।  অপরদিকে ঘটনা অনুসন্ধানে জেলা প্রশাসকের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, ‘টুপটুপ রিসোর্ট’-এর কোনো অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছিল না। এমনকি গত জুন মাসেও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা উন্নত করার জন্য তাদের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল। আরটিভি/এসএস
ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ পর্যটকের মরদেহ হাসপাতালের মর্গে
আরও পড়ুন
মার্কিন নাগরিক সেজে ভোট দেওয়ায় যুক্তরাষ্ট্রে ভারতীয় গ্রেপ্তার
কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় গ্রেপ্তার ম্যানেজার
যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে কালা জামালসহ গ্রেপ্তার ১৪ 
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮১