ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ঝালকাঠিতে ইটবাহী ট্রলি উল্টে খাদে, নিহত ১

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পিএম
খাদে পড়ে আছে ইটবাহী ট্রলি : ছবি আরটিভি

ঝালকাঠির রাজাপুরে ইটবাহী ট্রলি খাদে পড়ে প্রাণ হারিয়েছেন ট্রলিটির হেলপার। নিহতের নাম তানভীর বলে জানা গেছে।

রোববার (২৬ এপ্রিল) সকালে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের উপজেলার গালুয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তারভির ঝালকাঠি সদর উপজেলার পিপলিতা গ্রামের বাসিন্দা। সে ঝালকাঠির এআরএম ব্রিকফিল্ডের ইটবহনকারি ট্রলির হেলপারের কাজ করত।

আরও পড়ুন

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শিরা জানায়, এদিন সকালে এআরএম ব্রিকফিল্ড থেকে চারটি ট্রলিতে ইট নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া যাচ্ছিল। পথে রাজাপুরের গালুয়া এলাকায় একটি গাড়ির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় হেলপার তানভীর ট্রলির নিচে চাপা পড়ে। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা তানভিরকে উদ্ধার করে রাজাপুর হাসপাতালে নিয়ে যায়। এ সময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করে।

দুর্ঘটনার পর ট্রলি চালক শাকিল পালিয়ে যায়।

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কক্সবাজারে অগ্নিকাণ্ড: নিখোঁজ স্কুলশিক্ষিকাকে খুঁজছেন স্বজনরা
কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন ‘টুপটুপ রিসোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ রয়েছেন পিরোজপুরের মঠবাড়িয়ার নাসরিন জাহান মুক্তা (২৯) নামের এক স্কুলশিক্ষিকা। ১৩ ঘণ্টা পার হলেও এখনও পরিবারের পক্ষ থেকে শনাক্ত করতে পারেনি।
কক্সবাজারে অগ্নিকাণ্ড: নিখোঁজ স্কুলশিক্ষিকাকে খুঁজছেন স্বজনরা
কাজের সময় হঠাৎ লুটিয়ে পড়লেন পোশাক শ্রমিক, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ইতোমধ্যে। ভিডিওটি ভাইরালের পর থেকেই চলছে নানা আলোচনা।
কাজের সময় হঠাৎ লুটিয়ে পড়লেন পোশাক শ্রমিক, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
স্ত্রীকে বেধড়ক পিটিয়ে গাছে টাঙিয়ে রাখলেন স্বামী, অতঃপর...
রোববার (১৮ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।
স্ত্রীকে বেধড়ক পিটিয়ে গাছে টাঙিয়ে রাখলেন স্বামী, অতঃপর...
রাস্তার কাজে ‘নয়-ছয়’, চার লাখ টাকা ইউপি সদস্যের পকেটে!
পাবনার সাঁথিয়ায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কোনো কাজ না করেই বরাদ্দকৃত চার লাখ টাকা তুলে নেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। প্রকল্প বাস্তবায়নে চরম অনিয়ম সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। 
রাস্তার কাজে ‘নয়-ছয়’, চার লাখ টাকা ইউপি সদস্যের পকেটে!
সীমান্তে উত্তেজনা, বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সীমান্তে উত্তেজনা, বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
আরও পড়ুন
স্কুলে গুলিতে নিহত ৪, শোকে স্তব্ধ পুরো শহর; হাসপাতালে আহত ২ জন 
খেলার মাঠে ট্রাক তুলে দিলেন নারী, অতঃপর...
কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে প্রাণ গেল ১৯ জনের
বিয়ের দাওয়াত নিয়ে মনোমালিন্য, চাচাতো ভাইদের হামলায় প্রাণ গেল যুবকের