ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

তিন পার্বত্য জেলার এসএসসি ফলে সেরা লেকার্স

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৫:০১ পিএম
এসএসসি ফলাফলে পার্বত্য জেলার মধ্যে সেরা হয়েছে রাঙ্গামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ছবি: আরটিভি

এসএসসি পরীক্ষার ফলাফলে তিন পার্বত্য জেলার মধ্যে সেরা হয়েছে রাঙ্গামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির ১৬১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন। একই সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফলেও ষষ্ঠ স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। ফল প্রকাশের পর এমন সাফল্যে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষার্থীরা একে অপরকে অভিনন্দন জানিয়ে সাফল্যের আনন্দ ভাগ করে নেন। শিক্ষক ও অধ্যক্ষও কৃতী শিক্ষার্থীদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রতিষ্ঠানের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবারের এসএসসি পরীক্ষায় লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ১৬১ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের প্রত্যেকেই উত্তীর্ণ হওয়ায় পাসের হার দাঁড়িয়েছে ১০০ শতাংশে। এর মধ্যে ৫৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। অর্থাৎ মোট পরীক্ষার্থীর প্রায় ৩৬ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পেয়েছে সর্বোচ্চ ফলাফল। কোনো শিক্ষার্থী অকৃতকার্য হয়নি।

তিন পার্বত্য জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল পর্যালোচনায় লেকার্সের শতভাগ পাসের হার প্রতিষ্ঠানটিকে শীর্ষে নিয়ে এসেছে। তুলনামূলক ফলাফলে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৬ দশমিক ৪৩ শতাংশ এবং বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৪ দশমিক ৩০ শতাংশ। এর বিপরীতে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাসের হার শতভাগ।

শুধু পার্বত্য তিন জেলার মধ্যে নয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফলেও প্রতিষ্ঠানটির অবস্থান ষষ্ঠ। ফলে এবারের এসএসসি ফলাফল রাঙ্গামাটির শিক্ষাঙ্গনে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জন্য বিশেষ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সাফল্য পাওয়া শিক্ষার্থীরা জানান, এই ফলাফল একদিনে আসেনি। দীর্ঘদিনের নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের পাশাপাশি পরিবারের সহযোগিতাই তাদের এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।

আরও পড়ুন

শিক্ষার্থী জুঁই চাকমা বলেন, আমাদের শিক্ষকরা পড়াশোনার ক্ষেত্রে সবসময় আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। পরিবার থেকেও পেয়েছি সর্বোচ্চ সহযোগিতা। নিজেদের পরিশ্রম, শিক্ষক ও পরিবারের সহযোগিতার
ফলেই আমরা আজকের এই সাফল্য অর্জন করতে পেরেছি।

শিক্ষক তুষার কান্তি দাশ বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের পাশাপাশি তাদের নিয়মিত পাঠদান, একাডেমিক তদারকি এবং পরীক্ষার প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কারণেই ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে মনে করেন তারা।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, তিন পার্বত্য জেলার মধ্যে প্রথম হওয়া এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ষষ্ঠ স্থান অর্জন লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এ অর্জনের পেছনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতা রয়েছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।

ফল প্রকাশের পর প্রতিষ্ঠান প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। কৃতী শিক্ষার্থীদের ঘিরে শিক্ষক ও সহপাঠীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। কেউ সাফল্যের আনন্দে সহপাঠীদের সঙ্গে ছবি তুলছেন, কেউ আবার শিক্ষকদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন নিজেদের অর্জনের মুহূর্ত।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আরও পড়ুন
সোনা চুরির অপবাদে ভেঙেছিল সংসার, ১২ বছর পর সামনে এলো চরম সত্য
সাজেক বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
সাজেকের পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ
প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ, বিচার মানতে নারাজ আইনজীবী