ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

আদালতের নির্দেশের পরও মামলা নিতে অনিহা, ওসিকে প্রত্যাহারের আদেশ 

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০১:৩৮ এএম
ফয়জুল আজিম নোমান : ছবি সংগৃহীত

ফেনীর দাগনভূঁইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত। আদালতের নির্দেশর পরও মামলা রেকর্ডে অনিহার অভিযোগে এ আদেশ দেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানালের বিচারক এ এন এম মোর্শেদ খান।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে গণমাধ্যমে এ সংবাদ নিশ্চিত করেন ওই আদালতের স্টেনোগ্রাফার মোহাম্মদ শামছুদ্দীন। গত রোববার (৯ আগস্ট) ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোরশেদ খান এ আদেশ দেন।

আরও পড়ুন

তিনি জানান, গত রোববার দাগনভূঞা থানার মোমারিজপুর গ্রামের রাকিব হাসানের স্ত্রী বিবি মারজাহান আদালতে অভিযোগ করেন তাকে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগে থানায় লিখিত আবেদন করলেও ওসি তা করেননি। এর পর আদালতে মামলা করলে বিচারক এফআই আর হিসিবে রেকর্ডের নির্দেশ দেয়ার পরও ওসি তা উপেক্ষা করেন। এ নিয়ে ভিকটিম মারজাহান আদালতে ফের দরখাস্ত দিলে বিাচারক ওসিকে দাগনভূইয়া থানা থেকে প্রত্যাহার করতে জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন। একইসঙ্গে অভিযোগ তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বরাবর অনুলিপি পাঠানো হয়।

আদালত আদেশে উল্লেখ করেন, ওসি তার কর্মকাণ্ডের কারণে দায়িত্বে থাকার অযোগ্যতার প্রমাণ দিয়েছেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে। এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
ভাইয়ের অটোরিকশার চাকায় পিষ্টে বোনের মৃত্যু
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকার নিচে পিষ্ট হয়ে সানজিদা নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 
ভাইয়ের অটোরিকশার চাকায় পিষ্টে বোনের মৃত্যু
বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন
নরসিংদীতে বিনামূল্যে ১০ লিটার দেশীয় মদ না দেওয়ায় তানভীর আহমেদ রাব্বি (৩০) নামে একটি দেশীয় মদের দোকানের ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন
সিলেটে মাদক-চোরাচালান দমনে কঠোর অভিযান, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার
সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে মাদক, চোরাচালান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ। 
সিলেটে মাদক-চোরাচালান দমনে কঠোর অভিযান, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার
কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান
চাঁদপুরের কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত ও মরণোত্তর শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ৬৬ জন এবং মরণোত্তর ১৮ জনসহ মোট ৮৪ জন শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়।
কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান
আরও পড়ুন
দেশীয় অস্ত্র নিয়ে আদালতে হাজিরা দিতে গিয়ে ১১ জন ধরা
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে
তৃতীয় দেশে অভিবাসী পাঠানোর ট্রাম্পের পরিকল্পনায় আদালতের বাধা
একযোগে ৯৯ বিচারককে বদলি