ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

২০০ বছর ধরে পাখিদের অভয়াশ্রম যে গ্রাম

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৯:৫১ এএম
ছবি: সংগৃহীত

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির পশ্চিম ডাঙ্গাপাড়া গ্রাম। সবুজে ঘেরা এ গ্রামের বিশাল বাঁশঝাড়জুড়ে এখন হাজারো পাখির আনাগোনা। সাদা বক, পানকৌড়ি, রাতচরা, ঘুঘু ও শালিকের কলকাকলিতে মুখর পুরো এলাকা। দীর্ঘদিন ধরে পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে থাকায় স্থানীয়দের কাছে গ্রামটি এখন পরিচিত ‘পাখির গ্রাম’ নামে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় ২০০ বছরেরও বেশি সময় ধরে এই এলাকায় পাখিরা নির্বিঘ্নে বসবাস করে আসছে। প্রায় ৪ একর ২০ শতাংশ জায়গাজুড়ে বিস্তৃত বিশাল বাঁশঝাড়টি বর্তমানে পরিণত হয়েছে পাখিদের অন্যতম নিরাপদ আবাসস্থলে। পাখিদের দীর্ঘস্থায়ী বসবাসের কারণে গ্রামের আদি নাম ছাপিয়ে ‘পাখির গ্রাম’ নামটিই এখন বেশি পরিচিত।

গ্রামবাসীরা জানান, পূর্বপুরুষদের সময় থেকেই পাখিদের এই অবাধ বিচরণ। প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থানীয়রা পাখিদের নিরাপদ আবাসস্থলটি রক্ষায় ভূমিকা রেখে আসছেন। ভোরে পাখিদের কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে গ্রামবাসীর। আর সন্ধ্যা নামলেই হাজার হাজার পাখির ডাকে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, আমার দাদার আমল থেকেই আমরা এই পাখিগুলোকে দেখে আসছি। আমরা সাধ্যমতো চেষ্টা করি, যাতে কেউ পাখিদের ক্ষতি করতে না পারে। তবে ইদানীং কিছু অসাধু শিকারি ও পর্যাপ্ত সংরক্ষণের অভাবে পাখির সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমরা চাই সরকারিভাবে এলাকাটিকে অভয়াশ্রম ঘোষণা করে সীমানা প্রাচীর ও নজরদারির ব্যবস্থা করা হোক।

প্রায় প্রতিদিনই অনেক দর্শনার্থী পাখি দেখতে এই গ্রামে আসেন। গ্রামের সবাই মিলে চেষ্টা করি, যাতে কেউ পাখিদের বিরক্ত না করে। সবাই এ বিষয়ে নজর রাখি।

bird-news-dmail

দর্শনার্থী বলেন, এখানে বসার কোনো ব্যবস্থা নেই। ফলে এসে পাখির ডাকসহ প্রকৃতির সৌন্দর্য গভীরভাবে উপভোগ করা যায় না। বসার স্থান থাকলে দর্শনার্থীরা আরও স্বাচ্ছন্দ্যে পাখিদের ডাক ও পরিবেশ উপভোগ করতে পারতেন।

এ বিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী বলেন, চিলাহাটির এই পাখির অভয়াশ্রম পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে সেখানে একটি পুকুর খননসহ কিছু সংস্কারকাজ করা হয়েছে। বন বিভাগ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে পাখির গ্রামটিকে আরও কীভাবে পর্যটনবান্ধব ও নিরাপদ করা যায়, সে বিষয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের এই পাখির আবাসস্থলটি সরকারি স্বীকৃতি ও কার্যকর সংরক্ষণ পেলে একদিকে যেমন পাখিদের নিরাপদ আবাস নিশ্চিত হবে, অন্যদিকে নীলফামারীর অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবেও গড়ে উঠতে পারে ‘পাখির গ্রাম’।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
আরও পড়ুন
নীলফামারীতে মই থেকে পড়ে বিদ্যুৎকর্মীর মৃত্যু
মামুনের পরিকল্পনার কাছে ‘দৃশ্যম’ সিনেমা যেন দুধভাত
গেজেটে ফিরলেন ইতিহাসে প্রথম হওয়া নীলফামারীর সোহেল রানা
ভুল বুঝতে পেরে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন মাদকাসক্ত যুবক